News update
  • BATEXPO 2026 to showcase Bangladesh’s transformed RMG sector     |     
  • Saudi Remittance Rises 38% as UAE, Malaysia Inflows Fall     |     
  • Dhaka Ranks World’s Most Polluted City Today     |     
  • November 7 Declared a Public Holiday Every Year     |     
  • LPG Shortage, Overcharging Hit Consumers Across Dhaka     |     

আজ খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সাক্ষাৎ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-01-05, 10:13am

rtrttewt-fc3804c0e08eac7b3a2f606810f958bb1736050383.jpg




বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আজ রোববার (৫ জানুয়ারি) রাতে সাক্ষাৎ করবেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা।

শনিবার (৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রোববার (৫ জানুয়ারি) রাত ৮টায় তার গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে দলের স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করবেন।

দলীয় সূত্র বলছে, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনের বিদেশে যাওয়ার কথা রয়েছে এ সপ্তাহে। তার এ বিদেশ সফরের আগে তার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের সদস্যরা।আরটিভি