News update
  • Militant Attacks Kill 33 in Balochistan; 92 Assailants Dead     |     
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     

নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণায় সন্তুষ্ট জামায়াত

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-06-07, 6:32am

dr-9cbde6d940e38de6e58309956f50dfee1749256333.jpg




প্রধান উপদেষ্টা আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের সুনির্দিষ্ট সময় (২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধ) ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ জুন) রাতে এ বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন—ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। তার এই ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে এবং ঘোষিত সময়ের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জাতি আশা প্রকাশ করছে।

জামায়াত আমির আরও বলেন, জাতির তীব্র আকাঙ্ক্ষা, সংস্কার, বিচার ও নির্বাচন এই তিনটি বিষয়ের ভিত্তিতে এবং জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হবে।