News update
  • Special prayer held at DU on 45th death anniv of Ziaur Rahman     |     
  • 55-year-old dies in Chuadanga as fibrous mango bit blocks throat     |     
  • Dhaka's air quality ‘moderate’ during Eid holiday     |     
  • Thousands of tourists flock to Kuakata during Eid festival     |     
  • 45th anniversary Ziaur Rahman's death Saturday     |     

নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ, নেয়া হয়েছে আইসিইউতে

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-08-30, 4:44am

9ea0c93d9be4da24d5f1b2271b48a2324d2d317ebbaeec84-24196dc0ab42942844d7033fac7821071756507486.jpg




রাজধানীর কাকরাইলে হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবর রহমান মঞ্জু। তারা জানান, নুরকে আইসিইউতে নেয়া হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজে তারা সাংবাদিকদের এ কথা জানান।

রাশেদ খান বলেন, ডাক্তাররা বলেছেন নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তাকে আইসিউতে নেয়া হয়েছে, বাঁচবে কিনা জানি না।

তিনি বলেন,  নূরের কিছু হলে তার দায় সেনাপ্রধান ও ইউনূসকে নিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে সেনাপ্রধান, স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টাকে বক্তব্য পরিষ্কার করতে হবে।  ২৪ ঘণ্টার মধ্যে যারা হামলা করেছেন, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে, নতুবা যমুনা ঘেরাও করা হবে।

রাশেদ বলেন, পুলিশ সেনাবাহিনীর যারা হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আইজিপি ও ডিএমপি কমিশনারকে পদত্যাগ করতে হবে।

মজিবর রহমান মঞ্জু বলেন, নূরকে আইসিইউতে রাখা হয়েছে, একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

তিনি বলেন, আগামীকাল বেলা ২টায় একটা সর্বদলীয় সভা করব আমরা। সেটা গণঅধিকার পরিষদের কার্যালয়ে হতে পারে। পরবর্তী আপডেট জানানো হবে।

এর আগে রাত ৯টার দিকে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী।

পরে ঘটনাস্থল থেকে নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা। আহতের সংবাদ পেয়েছে ইতোমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন তার স্ত্রী মারিয়া আক্তার।

সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত পুরো রক্তাক্ত। ফেটে গেছে নাক। এ সময় দলীয় নেতাকর্মীদের তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।