News update
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     

ফেসবুকে শিবির সভাপতির কড়া প্রতিক্রিয়া

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-09-12, 6:37pm

tytyeyer-92a3f306d1c7393ca505285a79ca22251757680637.jpg




জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে দেওয়া পোস্টে তিনি লেখেছেন, বিশ্ববিদ্যালয় মানে ক্রিয়েটিভ ও ইনোভেটিভ আইডিয়া জেনারেট হবে এটাই আমরা জানি। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসনের দায়িত্ব পালন করছেন, উনারা যে কতটা সময় ও ব্যবস্থাপনা জ্ঞান রাখেন, মাশাআল্লাহ জাকসু নির্বাচনের মাধ্যমে তা প্রমাণ দিচ্ছেন।

‘পুরো দুনিয়া সেকেন্ড হিসেব করে পথ চলে। আর আমরা দিন-মাস হিসাব করি। কী পরিমাণ প্রোডাক্টিভ সময় আমরা নষ্ট করছি, তার হিসাব কে দেবে? তাহলে কীভাবে আমরা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকব।’

শিবির সভাপতি আরও লেখেন, দলকানা, নিম্নমানের ব্যবস্থাপনা জ্ঞান ও সময়জ্ঞানহীন শিক্ষক-প্রশাসনের দ্বারা কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না। চলতে দেওয়া হবে না।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়। শেষ হয় বিকেল পাঁচটায়। ভোটগ্রহণের ২৪ ঘণ্টা পার হলেও এখনও ফলাফল ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন। ভোটের ফল কখন প্রকাশ করা হবে সে বিষয়ে এখনও কিছু জানা যাচ্ছে না।