News update
  • Malaysia to Recruit 200,000 Bangladeshi Workers by End-Sept     |     
  • Lionel Messi scores 4 goals, helps Inter Miami to 7-1 win over Montreal     |     
  • China sends tunnel experts for rescue operations in Nepal     |     
  • Kaptai Dam gates opened to 1 foot as lake water rises     |     
  • Nepal-China flood death toll rises to 691, more than 3,000 missing     |     

ফরিদা পারভীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তারেক রহমান ও ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-09-14, 7:13am

img_20250914_070920-4abf391f952677c1a5ef67b07e0132b91757812400.jpg




প্রখ্যাত সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা জানান, “ফরিদা পারভীন ছিলেন লালন সংগীতের জীবন্ত কণ্ঠ। তার অসাধারণ কণ্ঠে লালন গীতি কেবল সংগীতের মাধুর্যই নয়, মানবতা, সাম্য, ভালোবাসা ও সত্যের বাণী হিসেবে মানুষের অন্তরে গভীরভাবে অনুরণিত হয়েছে।”

বিএনপি নেতারা আরও বলেন, “তার মৃত্যুতে জাতি এক মহান গুণী শিল্পীকে হারালো। বাংলা সংগীতে এই শূন্যতা পূরণ হওয়ার নয়।”

শোকবার্তায় ফরিদা পারভীনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গন ও অসংখ্য ভক্ত-শ্রোতার প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।

ফরিদা পারভীন শনিবার রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।