News update
  • Bangladesh to Introduce New Law to Curb Extortion, IGP Says     |     
  • UN Marks 81 Years of Global Cooperation and Peace     |     
  • Dhaka's air 5th worst in the world this morning     |     
  • Around 7,500 Bangladeshis imprisoned in Saudi Arabia: Shama Obaed     |     
  • Bangladesh Outperforms India in Global Hunger Index 2026     |     

ভারতের বিপক্ষে জয়ের পর ফুটবলারদের প্রশংসায় ভাসালেন তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-11-18, 11:36pm

tgerfewrew-35468672fe0827ee4e7ccfee84312fa61763487376.jpg




অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো। ভারতের বিপক্ষে ২০০৩ সালের পর জয়ের দেখা পেলো বাংলাদেশ। কাঙ্ক্ষিত এ জয়ের পর হামজারা ভাসছেন প্রশংসায়। তাদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।

মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ের পরই সামাজিক মাধ্যমে এ পোস্টে ফুটবলারদের প্রশংসায় ভাসিয়েছেন তারেক রহমান। বিদেশে অবস্থান করলেও তিনি যে দেশের ক্রীড়াঙ্গনের ভালোই খবর রাখেন, সেটা প্রকাশ পেয়েছে তার লেখাতেই।

তারেক রহমান লেখেন, ‘২২ বছর পর আজ ফুটবল মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় আমাদের সবাইকে মনে করিয়ে দিল—শৃঙ্খলা, ঐক্য এবং আত্মবিশ্বাস থাকলে আমরা কী অর্জন করতে পারি। শুরুতে মোরসালিনের গোল এবং দলের অদম্য উদ্দীপনা কোটি কোটি মানুষের হৃদয়ে খেলাধুলার ভবিষ্যৎ নিয়ে নতুন আশা জ্বালিয়ে দিয়েছে। আমাদের ফুটবলাররা এখন যুব সমাজের অনুপ্রেরণা এবং আমাদের ক্রীড়া সংস্কৃতির দূত। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে— যেখানে প্রতিভার লালন হয়, স্বপ্নকে সমর্থন দেওয়া হয় এবং আমাদের পতাকা আরও উঁচুতে উড়বে।’

এদিকে ভারতের বিপক্ষে দারুণ এ জয়ের পর বাংলাদেশ ফুটবল দল ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।