News update
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     
  • Dhaka's air decorded unhealthy for sensitive groups Sunday morning     |     
  • Meet Earth’s newest wild cat species, the first named in over a century     |     

মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়: তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-01-10, 5:08pm

rwerwererrwe-dc01855e94f800ac502fd82f4ef59e651768043295.jpg

শনিবার রাজধানীর বনানীতে দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখেন। ছবি: বাসস



রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া, মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়, সে ব্যাপারেও সতর্ক করেছেন তিনি।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের বলরুমে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আমাদের সমস্যা ছিল, সমস্যা আছে। কিন্তু আমরা ৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না। প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের মানুষ ৫ আগস্ট দেখেছে। মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে। মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়।

দেশে ফিরে বিভিন্ন স্থানে সফরের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে নতুন প্রজন্ম একটি দিকনির্দেশনা ও আশার খোঁজ করছে। শুধু নতুন প্রজন্ম নয়, সব প্রজন্মই একটি গাইডেন্স প্রত্যাশা করছে। যারা রাজনীতি করেন, তাদের প্রতি মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। সব প্রত্যাশা পূরণ করা সম্ভব না হলেও, রাজনীতিবিদরা যদি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেন, তাহলে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

এ সময় নারীদের নিরাপত্তা বিষয়ে এক নারী সাংবাদিকের প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারম্যান বলেন, শুধু নারীর নয়, নারী ও পুরুষ সবারই নিরাপত্তা প্রয়োজন।

তিনি বলেন, গত বছর সড়ক দুর্ঘটনায় প্রায় সাত হাজার মানুষ নিহত হয়েছেন, যা অস্বাভাবিক। কোনো বছর কম, কোনো বছর বেশি হলেও এমন ঘটনা কেন ঘটছে, তা নিয়ে রাজনীতিবিদদের গভীরভাবে ভাবা উচিত।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। আর সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন শফিক রেহমান, আবদুল হাই সিকদার, নুরুল কবির, মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান, আযম মীর শাহিদুল আহসান, জহিরুল আলম, সাংবাদিক নেতা এম এ আজিজ, কাদের গণি চৌধুরী, হাসান হাফিজ, শহিদুল ইসলাম, খুরশীদ আলমসহ আরও অনেকে।