News update
  • Board of Peace quietly met with UNRWA, ex-agency chief says     |     
  • Man arrested with cocktail ingredients, 9,000 masks in Keraniganj     |     
  • Anthrax detected in 3 of 11 people tested in Rangpur     |     
  • Woman killed, 4 of her family missing in Meghna boat capsize     |     
  • State can never be strong keeping citizens powerless: PM at UNGA     |     

রিকশা-ভ্যান-অটো চালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-01-14, 7:47am

tryreterte-c100373e256a01901f4b5d84bee6b3ad1768355268.jpg




রিকশা, ভ্যান ও অটোচালকদের কষ্টের কথা শুনলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় কুশল বিনিময়ের পাশাপাশি তাদের পরিবারের খোঁজ-খবর নেন তিনি। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তারেক রহমানকে কাছে পেয়ে দুঃখ, দুর্দশা ও নানারকম হয়রানির কথা তুলে ধরেন চালকরা।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গভীর মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন। অমানুষিক পরিশ্রমের মাধ্যমে নগরবাসীকে সেবা দেয়ায় রিকশাচালকদের ধন্যবাদও জানান তিনি।

পাশাপাশি, অনুরোধ জানান শহরের শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তায় ট্রাফিক আইন মেনে চলার। এ সময় ক্ষমতায় এলে সীমিত আয়ের মানুষের জন্য বিএনপির কর্মপরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। 

তিনি জানান- পারিবারিক স্বচ্ছলতার জন্য ফ্যামিলি কার্ড দেয়া হবে, যার মাধ্যমে ন্যায্য দামে নিত্যপণ্যসহ সরকারি সুবিধা সরাসরি পৌঁছাবে অস্বচ্ছল পরিবারের গৃহকর্ত্রীর কাছে। এ ছাড়া, দেশ ও মানুষ নিয়ে বিএনপির নানা পরিকল্পনার কথাও জানিয়ে নির্বাচনে তাদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন তিনি।