News update
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     
  • Dhaka's air decorded unhealthy for sensitive groups Sunday morning     |     
  • Meet Earth’s newest wild cat species, the first named in over a century     |     

জনগণকে সজাগ ও সতর্ক থাকতে বললেন তারেক রহমান 

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-01-23, 12:20am

dfsfdsfgfh-a0012b86ea5e2edc206a46ab0e6793b41769106021.jpg




বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দল পোস্টাল ব্যালট দখলের চেষ্টা করছে। আগে যেভাবে ভোট চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে। জনগণকে সজাগ থাকতে হবে। শুধু সজাগ না, সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার পর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন। 

তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে অনেকে বলে ফজরের নামাজ পড়ে গিয়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে। আমি বলি- না, ফজর না। এবার আপনাদের সবাইকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে প্রস্তুতি নেবেন। ফজরের নামাজের আগে দরকার হলে ভোটকেন্দ্রের সামনে গিয়ে আপনারা ফজরের নামাজ পড়বেন, জামাত করে। তারপর সাতটা থেকে যখন ভোট শুরু হবে, সাথে সাথে ভোট দেওয়া শুরু করবেন আপনারা।

তিনি বলেন, প্রায় ১৬ বছরে দেশের সবকিছু ছারখার হয়ে গিয়েছে। আমরা দেখেছি আমাদের প্রত্যেকটি রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি কীভাবে দুর্নীতির মাধ্যমে দেশ থেকে জনগণের অর্থ সম্পদ পাচার করে দেওয়া হয়েছে। এই দুর্নীতিকে যদি বন্ধ করতে হয়, তাহলে জনগণকে সজাগ হতে হবে। এই দুর্নীতিকে যদি কন্ট্রোল করতে হয়, এই দুর্নীতিকে যদি দমন করতে হয়, এই দুর্নীতি থেকে যদি দেশকে রক্ষা করতে হয়, তাহলে জনগণকে এগিয়ে আসতে হবে। 

জামায়াতকে উদ্দেশ করে বিএনপির চেয়ারম্যান বলেন, একটা রাজনৈতিক দল- এই দলটা অনেক সময় বলছে অমুককে দেখেছেন ক্ষমতায় তমুককে দেখেছেন এবার আমাদেরকে দেখেন। ভাই ৭১ সালে কী হয়েছিল, ৭১ সালে এই দেশ স্বাধীন হয়েছিল। লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। লক্ষ মা-বোনের সম্মানের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু সেদিন আজকের এই রাজনৈতিক দলটি যারা বাংলাদেশকে স্বাধীন হতে দেয়নি তাদের পক্ষ নিয়েছিল। তাদের পক্ষ নেওয়ার ফলে লক্ষ লক্ষ মা-বোনের সম্মানহানি হয়েছে। লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। তাহলে কী দাঁড়ালো? যাদেরকে দেখার কথা বলছে এদেরকে তো আমরা ৫০ বছর আগে দেখেছি। তাদের ভূমিকা দেশের বিরুদ্ধে ছিল। কাজেই নতুন করে আর দেখবার কিছু নাই তাদেরকে।

জনগণের উদ্দেশে তিনি বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন হচ্ছে দেশ গড়ার নির্বাচন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্বাচন, রাষ্ট্র পুনর্গঠনের নির্বাচন, জনগণের শাসন কায়েম করার নির্বাচন। আগামী ১২ তারিখের নির্বাচন হচ্ছে সৎ মানুষকে নির্বাচিত করার নির্বাচন, রাসুলে করীম (সা.)  এর ন্যায় পরাণতার ভিত্তিতে দেশ পরিচালনা করার নির্বাচন। 

এসময় আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষকে নির্বাচিত করার আহ্বান জানান তারেক রহমান।