News update
  • Trump claims Iran won’t close Hormuz strait again     |     
  • Trump says Israel ‘prohibited’ from bombing Lebanon     |     
  • Iran, US say Strait of Hormuz is fully open to commercial vessels     |     
  • WHO, UNICEF Urge Bangladesh to Keep E-Cigarette Ban     |     
  • Nearly 900 Rohingya Dead or Missing in Sea Crossings     |     

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2026-04-14, 11:38pm

greterewr-b7629fa94ee128b727fade9df86049221776188308.jpg




বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতাকে শতভাগে উন্নীত করার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

তিনি বলেছেন, পূর্ববর্তী সময়ে ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছিল, এখন সেটিকে ১০০ শতাংশে উন্নীত করা সরকারের দায়িত্ব।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয়ে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান চলাকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার প্রাপ্ত বিষয়। অতীতে বিভিন্ন সরকার শিক্ষকদের জন্য নানা উদ্যোগ গ্রহণ করলেও তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় উৎসব ভাতা আরও বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে।

তিনি ‍আরও বলেন, শিক্ষা খাতে বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে। শিক্ষার্থীদের মানবিক ও শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। শিক্ষামন্ত্রী দেশের কৃষি উন্নয়ন ও অতীতের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথাও উল্লেখ করেন।

এ সময় কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য— এই তিন খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে সরকারের গৃহীত পদক্ষেপ পাশাপাশি কৃষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে সরকারি বিভিন্ন রূপরেখা মন্ত্রীর বক্তব্যে বর্ণিত হয়।

শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারের চলমান উদ্যোগের মাধ্যমে শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষকদের দীর্ঘদিনের দাবিগুলো ধীরে ধীরে বাস্তবায়িত হবে।