News update
  • COP31 Nears Close as ‘Weak’, ‘Compromised’ Draft Draws Fierce Backlash     |     
  • Bangladesh Begins Plan to Modernise Armed Forces: PM     |     
  • Govt Committed to Making Bangladesh a Dignified Nation: PM     |     
  • Rights Groups Urge Sanctions on Myanmar After ICJ Ruling     |     
  • PM Pays Tribute at Shikha Anirban on Armed Forces Day     |     

রুনা লায়লা জন্মদিনে পেলেন স্বর্ণের গীটার

শিল্প-কারুশিল্প 2026-11-16, 12:48am

singer-runa-laila-was-presented-a-golden-guiteer-on-her-birth-day-on-behalf-od-channel-i-d028b3795e8b7688ad95dc2b446711f01794768632.jpg

Singer Runa Laila was presented a golden guiteer on her birth day on behalf od Channel I.



কিংবদন্তী সংগীতশিল্পী রুনা লায়লা। তার কন্ঠে সুরের জাদুতে মোহিত করেছেন শ্রোতাদের। তার কন্ঠে গীত হয়েছে চলচ্চিত্রের কয়েক হাজার গান। এছাড়াও দেশের গান সহ নানান ফর্মের গানে তিনি সুরের ঝংকার তুলেছেন। কিংবদন্তী এই সংগীতশিল্পীর জন্মদিন উপলক্ষে চ্যানেল আই নির্মাণ করেছে রুনা মহল নামে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের। 

আর এই অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে তুলে দেয়া হয়েছে একটি স্বর্ণের গীটার। অভিনেতা আফজাল হোসেন-এর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়ক আলমগীর, খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং আলমগীর তনয়া সংগীতশিল্পী আঁখি আলমগীর।

অনুষ্ঠানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর কিংবদন্তী এই শিল্পীর জন্মদিনকে রাঙিয়ে তুলতে শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেন স্বর্ণের গীটার। গীটার পেয়ে রুনা লায়লা উচ্ছ্বাস প্রকাশ করেন।

রুনা মহল অনুষ্ঠানের মাধ্যমে জানা যাবে এখনো পর্যন্ত রুনা লায়লার অনেক অজানা তথ্য। টাইমজোনÑ‘রুনা মহল’ অনুষ্ঠানটি প্রচার হবে আগামী ১৭ নভেম্বর রাত ১০:১৫ মিনিটে চ্যানেল আইতে।

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আরিফ খান এবং প্রযোজনা করেছেন অনন্যা রুমা।