News update
  • Urgent Realignment of Finance with Nature Goals Urged     |     
  • 79 dengue deaths reported in first 17 days of September     |     
  • Dhaka ranks 4th in global air quality index Friday     |     
  • Guterres Warns of Global Crises as UN Tenure Nears End      |     
  • Enforced Disappearances, Extrajudicial Killings ‘Almost Nil’: Minister      |     

আবৃত্তিশিল্পী হাসান আরিফ কর্মের মধ্যে বেঁচে থাকবেন : সংস্কৃতি প্রতিমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2022-12-08, 10:05pm




সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, আবৃত্তিশিল্পী  হাসান আরিফ বাংলাদেশের আবৃত্তি অঙ্গনে এক অনন্য নাম। তিনি তার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন। 

প্রতিমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ‘হাসান আরিফ অন্তরে মম’ শীর্ষক  সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান আরিফ এর জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

হাসান আরিফ স্মৃতি সংসদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র ও বাংলাদেশ গ্রাম থিয়েটার এর সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কবি ড. মুহাম্মদ সামাদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক বিশিষ্ট আবৃত্তিশিল্পী মো. আহকাম উল্যাহ। তথ্য সূত্র বাসস।