News update
  • Plea for an urgent patriotic plan to overcome energy crisis     |     
  • Sher-e-Bangla was leader of all communities: PM     |     
  • Lightning Strikes Kill 12 Across Bangladesh     |     
  • War Fallout: Urge to Revive Strategic Autonomy of President Zia      |     
  • Trump cancels Pakistan talks trip, says Iran war on hold     |     

মহান দেশপ্রেমিক যুদ্ধ শুরুর ৮৩তম বার্ষিকী পালিত

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2024-06-22, 10:48pm

iuyutytu-e7555f57996dbe384725335ca5840ad41719074896.jpg




ঢাকাস্থ রাশিয়ান হাউসের উদ্যোগে মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের সহযোগিতায় এবং বাংলাদেশের বিভিন্ন জেলার মুক্তিযোদ্ধা প্রতিনিধি এবং এনজিও কর্মীদের অংশগ্রহণে এই ভয়াবহ যুদ্ধে নিহত ২ কোটি ৭০ লাখ সোভিয়েত জনগণকে সম্মান জানাতে ২২ জুন ২০২৪, "স্মৃতির মোমবাতি" শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়, এরপর যুদ্ধে জীবন উৎসর্গকারী সৈনিকদের স্মরণে স্মৃতির উদ্দেশ্যে   মোমবাতি প্রজ্জ্বলন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক মিষ্টার পাভেল দ্ভয়চেনকভ তার বক্তব্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ে সোভিয়েত ইউনিয়নের চূড়ান্ত ভূমিকার কথা উল্লেখ করেন এবং মহান দেশপ্রেমিক যুদ্ধে সোভিয়েত ইউনিয়নকে কী চড়া মূল্য দিতে হয়েছে তাও জানান। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানান।

বিভিন্ন বক্তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ে সোভিয়েত জনগণের নির্ধারক ভূমিকার কথা উল্লেখ করেন। তারা উল্লেখ করেন পৃথিবীর সমস্ত মানুষের শান্তিপূর্ণ ভবিষ্যতের অধিকারকে রক্ষা নিশ্চিত করতে সোভিয়েত ইউনিয়নের বিশাল মানবিক ক্ষতির সৃষ্টি হয়েছিল।