News update
  • Israel Strikes Tehran with US Support Amid Nuclear Tensions     |     
  • India Sees 9% Drop in Foreign Tourists as Bangladesh Visits Plunge     |     
  • Dhaka Urges Restraint in Pakistan-Afghan War     |     
  • Guterres Urges Action on Safe Migration Pact     |     
  • OpenAI Raises $110B in Amazon-Led Funding     |     

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2025-03-02, 6:55pm

5645663-55f078b4e3835db8622d555b2aad7d361740920139.jpg




পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হয়েছে ইসলামি বইমেলা। 

শনিবার (০১ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বইমেলার উদ্বোধন করেন।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, পুরো রমজান মাসব্যাপী বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে আয়োজিত মেলা চলবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে। এবারের মেলায় মোট ৬৪টি স্টল স্থান পেয়েছে। মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক বিভিন্ন বই পাওয়া যাবে। 

এ ছাড়া, ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সব বইয়ে ৩৫ শতাংশ কমিশন দেওয়া হবে।আরটিভি/