News update
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     
  • Dhaka ranks 18th in global air quality ranking Monday morning     |     

প্রতিবাদ সমাবেশে যা বললেন বাউলশিল্পী আবুল সরকারের স্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2025-11-28, 8:53pm

gfdgdsfsd-8ae6f370cae1f973a4e057080d42397f1764341583.jpg




ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার বাউলশিল্পী আবুল সরকারে মুক্তির দাবি জানিয়েছেন তার স্ত্রী আলেয়া বেগম।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশে তিনি দাবি জানান।

আলেয়া বেগম বলেন, আমরা বাউল। কথাগুলো আমরা গানের মাধ্যমে বলে থাকি। এই কথাগুলো বুঝতে হলে আপন দেহরাজ্যে খুঁজতে হবে।

বাউলশিল্পী আবুল সরকারের স্ত্রী বলেন, নিজের প্রবৃত্তিকে যে চিনতে পারে, সে তার মালিককে উপস্থাপন করতে পারে। কিন্তু আমি যদি আমাকেই চিনতে না পারি, তাহলে আমার পরমকে কীভাবে উপস্থাপন করবো! কীভাবে আমি আমার পরমের বর্ণনা দেব।

তিনি আরও বলেন, আমি কতদিন ধরে মহারাজকে দেখি না! কী অবস্থায় আছেন, তাও জানি না। এ অবস্থায় আপনাদের কাছে দোয়া আর সহযোগিতা চাই। এ ছাড়া আর কী চাওয়া-পাওয়ার আছে! আমি মহারাজ এবং সরকারের মুক্তির দাবিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।