News update
  • Deadly floods cause widespread destruction in China, Nepal     |     
  • 80 maunds (3 tons) of hilsa caught in one net in the Bay     |     
  • Glacier collapse likely caused Nepal-Tibet flood, scientists say     |     
  • UN Secy Gen Saddened Over Lives Lost in Nepal-Tibet Flash Floods     |     
  • UGC, UN Women partner to combat sexual violence at universities     |     

ঢাকা বারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2026-04-29, 2:31pm

4rt545435634-776f5a7da06646d0c676e0bf379573491777451479.jpg




ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) কার্যনির্বাহী কমিটির নির্বাচন শুরু হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোটারা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছেন।

ঢাকা বারের নির্বাচন কমিশনার রায়হান মোর্শেদ এনটিভি অনলাইনকে জানান, এবারের নির্বাচনে ২০ হাজার ৭৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোট দেওয়ার সময় প্রত্যেক ভোটারকে ঢাকা বারের আইডি কার্ড (পরিচয়পত্র) বাধ্যতামূলক করা হয়েছে।

রায়হান মোর্শেদ বলেন, আজ ২৯ এপ্রিল ও আগামীকাল ৩০ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে। সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি, সম্পাদকসহ ২৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পরে এবার ঢাকা বারের নির্বাচন হচ্ছে। এই বছর নির্বাচন অনেক চ্যালেঞ্জ রয়েছে। আমরা আইনশৃঙ্খলা নিয়ে অনেক সচেতন রয়েছি।

এবারের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করছেন না। ৫ আগস্টের পূর্বে আওয়ামী লীগ ‘সাদা’ প্যানেলে এবং জামায়াত ও বিএনপি ‘নীল’ প্যানেলে নির্বাচন অংশ নিত। তবে এবার বিএনপি ‘নীল’ প্যানেলে থাকলেও জামায়াত ‘সবুজ’ প্যানেলে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে।

বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা

সভাপতি পদে আনোয়ার জাহিদ ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবুল কালাম খান, ট্রেজারার আনিসুজ্জামান আনিস, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ইলতুমিশ সওদাগার আ্যনি, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল, লাইব্রেরি সেক্রেটারি খন্দকার মাকসুদুল হাসান, কালচালার সেক্রেটারি মারজিয়া হিরা, অফিস সেক্রেটারি আফজাল হোসেন মৃধা, স্পোর্টস সেক্রেটারি সোহেল খান, সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি এ এইচ এম ফিরোজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ এইচ এম রেজাউনুল সৈয়দ রোমিও, ফিরোজা ইয়াসমিন, মামুন মিয়া, আদনান রহমান, নজরুল ইসলাম মামুন, নিজামউদ্দিন, সামিউল, মোজাহিদুল ইসলাম সায়েম, শেখ শওকত হোসেন, সৈয়দ সারোয়ার আলম নিশান।

জামায়াত থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা

সভাপতি পদে এস এম কামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি লুতফর রহমান আজাদ, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ট্রেজারার আজমত হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক শাহিন আক্তার, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান ভূঁইয়া, লাইব্রেরি সেক্রেটারি শাহাদাত হোসেন, কালচালার সেক্রেটারি বিলকিস আক্তার, অফিস সেক্রেটারি আব্দুর রাজ্জাক, স্পোর্টস সেক্রেটারি বাবুল আক্তার বাবু, সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি শাহাজাহান মোল্লা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ।

কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেলাল হোসেন, দিলরুবা আক্তার, জহিরুল ইসলাম, কাওসার আহম্মেদ,কাইয়ুম হোসেন নয়ন, মহসিন রেজা, ওমর ফারক, শাহ আলম, ইউনূস ও মোশারফ হোসেন।

অপরদিকে, স্বতন্ত্র হিসেবে সভাপতি পদে ইউনুস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে বলাই চন্দ্র দেব, মোহাম্মদ শহিদুল্লাহ, ট্রেজারার পদে রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে দেওয়ার আবুল হোসেন, কালচালার সেক্রেটারি পদে ওলিদা বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন।