News update
  • Iran Halts Israel Strikes, Warns of New Action     |     
  • Bangladesh Trade Deficit Rises $8bn in Five Years     |     
  • New BSEC chairman commits to IPO reform, digitalisation     |     
  • Depositors Forum gives Islami Bank chairman 24 hours to step down     |     
  • Dengue becomes another health emergency amid measles crisis     |     

দেশের বিভিন্ন স্থানে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2022-10-22, 4:26pm




‘‘আইন মেনে সড়কে চলি-নিরাপদে ঘরে ফিরি’’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

বাসসের জেলা সংবাদদাতারা জানান- 

নাটোর: সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। সভায় বক্তারা বলেন, দুর্ঘটনা প্রতিরোধে যানবাহন মালিক, যানবাহনের চালক ও মালিক, যাত্রী ও পথচারীদের যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। কিশোর বাইকারদের চলাচল নিয়ন্ত্রণ করা, নিরাপদ পথচারী চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করা ও জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা করা, শহরে ইজিবাইকের নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহনের মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করা হবে।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিআরটিএ’র সহকারী পরিচালক মো. রাশেদুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুল মান্নাফ আকন্দ, ক্রাইম ইন্সপেক্টর জিয়া লতিফুল, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, নিরাপদ সড়ক চাই নাটোর জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ। আলোচনা সভার আগে কানাইখালী পুরনো স্টেডিয়াম থেকে বের হওয়া বর্ণিল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নড়াইল : সকাল ৯টায় র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেস জোবায়ের হোসেন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বক্তব্য রাখেন- সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান, পৌর মেয়র আঞ্জুমান আরা, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

পিরোজপুর: সকাল ৯:৩০ ঘটিকায় বাইপাস সড়কের জেলা পরিষদের প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারক মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম সেবা, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আব্দুল হাই, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সরদার শহিদুল ইসলাম, বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের জেলা সম্মাদক মো. আ. হান্নান। র‌্যালি ও সমাবেশে সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বাস ও মিনিবাস মালিক সমিতির এবং শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।

বগুড়া: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও জেলা প্রশাসনের সহযোগিতায় সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভায় অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট (এডিএম) সালাহউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ বগুড়ার সহকারী পরিচালক মঈনুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বগুড়া জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আযম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আক্তার, (হাইওয়ে) আবু হায়দার মোঃ ফয়জুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কবির আহমেদ মিঠু, আন্তঃ ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান 

মন্ডল প্রমুখ।

নওগাঁ: জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এই কর্মসূচির আয়োজন করে। বেলা সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের করা হয় একটি র‌্যালি। জেলা প্রশাসক এতে নেতৃত্ব দেন। র‌্যালিটি শহরের প্রধান সড়ক ধরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল করিম। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান। আলোচনা করেন- সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান, ডাক্তার আশিষ কুমার, শিক্ষাবিদ মো. শরিফুল ইসলাম খান, বি আর টি এ'র সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ, নিরাপদ সড়ক চাই আন্দোলন নওগাঁর সভাপতি এ এস এম রাইহান আলম, পরিবহন মালিক গ্রুপের নওগাঁ জেলার সভাপতি মো. শহিদুল ইসলাম, জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সালাহ উদ্দিন খান টিপু ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আজহার আলী। তথ্য সূত্র বাসস।