News update
  • Dhaka tops list of world’s most polluted cities     |     
  • People suffer as work on Chandpur road stalled for 18 months     |     
  • Exposure to 6 business groups poses risk to banks: BB Report     |     
  • Iran will be ‘blown off …’ if it intervenes in Hormuz: Trump     |     
  • Old shirt to return as govt finalises new police uniform     |     

ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি শামীমা, সাধারণ সম্পাদক হাবিব ও সাংগঠনিক সম্পাদক ডালিম

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2023-06-24, 8:34am

image-95731-1687539577-b8c419e46c5adf9080ff5409b3a9d8e41687574040.jpg




আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়েছে। 

এতে দেশ টিভির বিশেষ প্রতিনিধি শামীমা আক্তার সভাপতি, দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান সাধারণ সম্পাদক ও ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেদী হাসান ডালিম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার ২৩ জুন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত এই নির্বাচন শেষে নির্বাচন কমিশনার আশরাফ-উল-আলম ২০২৩-২৪ মেয়াদের জন্য নতুন কমিটির নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনের অপর দুই সদস্য মিজান মালিক ও তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। 

এদিন উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে সংগঠনের ৯৮ জন ভোটারের মধ্যে ৯৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

১৩ সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়া বাকি সব পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি প্রথম আলোর প্রশান্ত কুমার কর্মকার, যুগ্ম সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের আরাফাত মুন্না, অর্থ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের মনজুর হোসাইন, দপ্তর সম্পাদক সময়ের আলোর মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলা ট্রিবিউনের বাহাউদ্দিন আল ইমরান এবং প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের জান্নাতুল ফেরদৌস তানভী। 

এছাড়া চারটি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন-মুখপাত্রের শেখ মুহাম্মদ জামাল হোসাইন, চ্যানেল টোয়েন্টিফোরের আবু নাসের, দ্য রিপোর্টের এসএম শাকিল আহমেদ এবং সময় টেলিভিশনের মার্জিয়া হাশমী মুমু।

এর আগে সকালে ল’ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সংগঠনের সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা। এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ, ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি স্বপন দাশ গুপ্ত, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী আবদুল হান্নান, সাবেক সভাপতি এম বদিউজ্জামান, সাইদ আহমেদ খান, ওয়াকিল আহমেদ হিরণ, মাশহুদুল হক ও ডিআরইউ সাবেক সভাপতি ইলিয়াস হোসাইন উপস্থিত ছিলেন।

নির্বাচন শেষে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে সভাপতি করেন এলআরএফ এর সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার। এ সময় নির্বাচনে বিজয়ী ও অংশ নেয়া প্রার্থীগণ পরস্পরের শুভকামনা ও সংগঠনের স্বার্থে ঐক্যবদ্ধ থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তথ্য সূত্র বাসস।