News update
  • High Court Rejects Plea to Suspend Presidential Poll     |     
  • PM calls for broader tax net, people-friendly revenue system     |     
  • Women-only ‘Pink Bus’ service launched in Dhaka     |     
  • Bangladesh to Convey Position to Myanmar Over Rohingya Claims     |     
  • Qusra siege eases as UN reaches trapped W.B. families; crisis deepens in Gaza     |     

ট্রেইনি চিকিৎসকদের কর্মস্থলে ফেরার ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2023-07-20, 1:43pm

resize-350x230x0x0-image-232330-1689836950-e715c7b487680f8dc8aeca457c71f2551689839000.jpg




কর্মস্থলে ফেরার ঘোষণা দিয়েছেন ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। শনিবার (২২ জুলাই) থেকে নিজ নিজ কর্মস্থলে ফিরবেন তারা।

বৃহস্পতিবার (২০ জুলাই) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটিতে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. জাবির হোসেন।

তিনি বলেন, গত ১৬ জুলাই আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করি। পরের দিন ১৭ জুলাই বিএমএ প্রেসিডেন্ট ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউ উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাচিপের সভাপতি ডা. জামাল উদ্দিন, মহাসচিব কামরুল হাসান মিলন এবং ডিজিএমই ডা. টিটু মিয়ার সঙ্গে আমাদের প্রতিনিধিদলের মিটিং হয়েছে। মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে ভাতা ২০ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হবে এবং সেটা এই জুলাই মাস থেকেই কার্যকর হবে। সাপ্তাহিক ২ কর্মদিবস ছুটি দেওয়া হবে এবং প্রাইভেট প্র্যাকটিসে কোনো বাধা দেওয়া হবে না। আন্দোলনরত অবস্থায় একাডেমিক অনুপস্থিতির জন্য কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। জানুয়ারি থেকে আরেক ধাপ ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

ডা. জাবির বলেন, এসব প্রতিশ্রুতির ভিত্তিতে আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছি। মিটিংয়ে তারা আমাদের কথা দিয়েছেন, ছয় মাস পর অর্থাৎ জানুয়ারিতে আমাদের ভাতা আশানুরূপ বাড়ানো হবে এবং যত কিছুই হোক না কেন এতে ওনারা আমাদের পক্ষে থাকবেন। যদি জানুয়ারিতে ভাতা আশানুরূপ বৃদ্ধি করা না হয় তাহলে আমরা আবার আন্দোলনে নামব। তথ্য সূত্র আরটিভি নিউজ।