News update
  • Climate talks start in Antalya, after wrangle over agenda items     |     
  • 8 Die of Dengue as 1,595 More Are Hospitalised     |     
  • Hasina to Face Execution Process if She Returns: Prosecutor     |     
  • US to become 1st nation to fully shun a UNHR Council review     |     
  • Govt Sees No Legal Hurdle to Hasina’s Return: Adviser     |     

আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে কর্মসূচী

সংগঠন সংবাদ 2022-03-03, 6:55pm

International Women's Day



আপনারা অবগত আছেন যে এবছর আন্তর্জাতিক নারী দিবস কমিটির উদ্যোগে ৪৬টি সংগঠন “পৃথিবী আমারে চায়: জলবায়ু সংকট মোকাবেলায় আমরা” প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপন করবে।

এ উপলক্ষে আগামী ২০ ফাল্গুন ১৪২৮/০৫ মার্চ ২০২২, শনিবার সকাল ৮টায় রমনা পার্কের অরুণোদয় গেইটের সামনে জমায়েত হয়ে ৮.৩০ মিনিটে পদযাত্রা শুরু করা হবে। পদযাত্রাটি ব্যানার, ফেষ্টুন, লাঠি খেলা ও শ্লোগানসহ মৎস ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবে। পদযাত্রা শেষে সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ১২:০০ টা পর্যন্ত ঘোষণাপত্র পাঠ, আবৃত্তি, গান ও নাচ সহকারে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।

উল্লেখ্য যে, পোশাকের রঙ নির্ধারণ করা হয়েছে সবুজ। উক্ত অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত কাম্য।

তামান্না খান - আহ্বায়ক, আন্তর্জাতিক নারী দিবস কমিটি, আন্দোলন সম্পাদক, নারীপক্ষ