News update
  • Umrah pilgrim from Cumilla killed in Riyadh airport attack     |     
  • Senior Secy to represent Dhaka at 1st BIMSTEC HMs’ meet in Delhi     |     
  • Rooppur Nuclear Power Plant achieves nuclear criticality     |     
  • PM Orders Proper Use of Public Money for National Interest     |     
  • PM Seeks Marubeni Investment in AI Data Centre, KAFCO     |     

যুদ্ধাপরাধের দায়ে মার্কিন-ইসরায়েলি নেতাদের বিচারের আহ্বান মোজতবা খামেনির

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-06-29, 7:25am

img_20260629_072344-85992d8ec3181bcb6a44adc99e711dcf1782696307.jpg




ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মার্কিন ও ইসরায়েলি নেতাদের যুদ্ধাপরাধের দায়ে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন। রোববার (২৮ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানের নেতা এই আহ্বান জানান। খবর আলজাজিরার।

মোজতবা খামেনির বিবৃতির সারসংক্ষেপ নিচে তুলে ধরা হলো-

মোজতবা খামেনি ২০২৫-২৬ সালে ইরানের বিরুদ্ধে সংঘটিত অপরাধগুলোর জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠাকে ইরানি জাতিকে প্রভাবিত করার চেষ্টায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি ও বিচারিক বিষয়গুলোর একটি হিসেবে বর্ণনা করেন। একই সাথে তিনি আন্তর্জাতিক অপরাধী, বৈশ্বিক অহংকারী শক্তি এবং আগ্রাসীদের মাধ্যমে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার দিকে দৃষ্টি আকর্ষণ করেন।

মোজতবা খামেনি ‘চাপিয়ে দেওয়া’ যুদ্ধের সময় ইরানিদের ওপর নেমে আসা ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন। যার মধ্যে রয়েছে মিনাব ও লামের্দে শিশু হত্যা ও যুদ্ধাপরাধের ঘটনা এবং চিকিৎসা কেন্দ্রগুলোতে হামলার মতো ঘটনাগুলো। এছাড়া রয়েছে ইরানিদের শারীরিক ও মানসিক ক্ষতির বিষয়—যা অবশ্যই দেশীয় ও আন্তর্জাতিক আদালতে বিচার করা উচিত।

মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকেও আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়ার মতো হাজার হাজার প্রধান আইনি মামলার অন্যতম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এই অপরাধীদের কলার চেপে ধরতে হবে এবং তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য বিচারের আওতায় আনতে হবে।’

মোজতবা খামেনি মনে করেন, মার্কিন-জায়নবাদী (শত্রু) নেতাদের স্বীকারোক্তি এবং নির্লজ্জ দম্ভোক্তি প্রকারান্তরে ‘অস্বীকার করার উপায়হীন এক অপরাধের স্বীকৃতি।’ তিনি জানান, যুদ্ধের এসব অপরাধের তদন্তভার ‘সক্ষম’ কর্তৃপক্ষের ওপর ন্যস্ত করা হয়েছে এবং এটি এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে সাহায্য করবে।