News update
  • No more “Aynaghar”, perpetrators to face justice: President Fakhrul     |     
  • Battery-powered rickshaws to be banned on Dhaka’s main roads     |     
  • Malaysia to Recruit 200,000 Bangladeshi Workers by End-Sept     |     
  • Lionel Messi scores 4 goals, helps Inter Miami to 7-1 win over Montreal     |     
  • China sends tunnel experts for rescue operations in Nepal     |     

মুসলিম বিশ্বকে ‘আসল শত্রু’র মুখোমুখি হওয়ার আহ্বান খামেনির

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-08-30, 8:29pm

mojtbaa-4effc977113f39547b9ef963e808e9f71788100199.jpg




ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সমগ্র মুসলিম বিশ্বকে তাদের আসল শত্রুর মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন শত্রুরা বিভিন্ন অজুহাত তৈরি করে ইসলামি দেশগুলোকে বিভেদের পথে নিয়ে যাচ্ছে। খবর আলজাজিরার।

রোববার (৩০ আগস্ট) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইঙ্গিত করে এক লিখিত বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেন, ‘শত্রু’ বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। তারা ইরান এবং অন্যান্য যেকোনো ইসলামি দেশের মুসলিম জনগণের মধ্যে বিভেদ তৈরির অজুহাত হিসেবে বিভিন্ন বর্ণগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ভৌগোলিক পার্থক্যকে ব্যবহার করার চেষ্টা করে।

মোজতবা খামেনি বলেন, ‘এই দৃষ্টিভঙ্গি থেকে তারা মুসলিম উম্মাহর খণ্ড-বিখণ্ড অবস্থা এবং এর শক্তির দুর্বলতা লক্ষ্য করে, যাতে তাদের ওপর নিজেদের আধিপত্য চাপিয়ে দেওয়ার সুযোগ সুবিধা মতো নিতে পারে।’ বিবৃতিতে তিনি মুসলমানদের বিভাজিত করতে পারে এমন যেকোনো পদক্ষেপ না নেওয়ার তাগিদ দেন।

মোজতবা খামেনি প্রশ্ন তোলেন, ‘মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকত এবং শক্ত হাতে হাত মেলাত, তবে কি ফিলিস্তিনি জাতি এতটা অসহায় হতো, দখলদারদের নিপীড়ন ও অপরাধের শিকার হতো?’  তিনি আরও যোগ করেন, ‘পারস্য উপসাগরীয় অঞ্চলের আশপাশের জাতি ও সরকারগুলো যদি ইসলামের পতাকাতলে তাদের ঐক্য প্রতিষ্ঠা করত, তবে হাজার হাজার কিলোমিটার দূরের দুর্নীতিগ্রস্ত ও পরিচয়হীন বদমাশরা কি তাদের জমি ও সম্পদের ওপর নজর দেওয়ার দুঃসাহস পেত?’

মোজতবা খামেনি মুসলিম রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানান যেন তারা তাদের প্রকৃত শত্রুকে চিনতে পারেন, শত্রুর পরিকল্পনাগুলো বোঝেন এবং তাদের মুখোমুখি হন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের অপরাধী শাসক এবং ভুয়া ট্রাম্প-ইসরায়েলি শাসকগোষ্ঠী মুসলমানদের ঐক্য ও বন্ধুত্বের চরম শত্রু।’

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আরও বলেন, ‘তারা কেবল ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইসলামি প্রতিরোধ আন্দোলনের শত্রুই নয়, বরং তারা পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি বৈরিতা পোষণ করে।’