News update
  • A New Arms Race is Threatening to Take-off—Now in Outer Space     |     
  • Equality ‘ends at doors of Security Council’, Kenya’s Ruto at UNGA     |     
  • কলাপাড়ায় প্রাথমিক শিক্ষায় হ-য-ব-র-ল      |     
  • BDRCS and IFRC scale up dengue response to reach 300,000 people     |     
  • World leaders approve new declaration to tackle rising sea levels     |     

ইরানের দুটি সরকারি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-09-02, 10:16am

hrmuj_prnnaali_thaamb-308c9ba909b49c8589905ee43ef615dc1788322619.jpg




ইরানি লক্ষ্যবস্তুগুলোতে চালানো ব্যাপক বিমান হামলার অংশ হিসেবে দেশটির দুটি সরকারি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চালানো এই সামরিক হামলা সম্পর্কে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এক্সিওস খবরটি প্রকাশ করে বলে জানিয়েছে জিও নিউজ। 

হরমুজ প্রণালি এবং এর আশেপাশের অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন বাহিনীর ওপর তৈরি হওয়া ইরানি হুমকি প্রতিহত করার লক্ষে পরিচালিত মার্কিন সামরিক অভিযান এবার নতুন মাত্রা লাভ করেছে। এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী অভিযানের মূল কৌশল ছিল ‘ট্যাংকারের বদলে ট্যাংকার’। অর্থাৎ ইরানি নৌযানগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু বানিয়ে মোট প্রায় ১০০টি স্থানে হামলা চালায় মার্কিন বাহিনী।

পৃথক এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, তারা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) একাধিক গুরুত্বপূর্ণ ঘাঁটিতে সফলভাবে হামলা সম্পন্ন করেছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম, নৌঘাঁটি ও নৌসম্পদ, সামুদ্রিক মাইন স্থাপনের সামরিক সক্ষমতা এবং যোগাযোগ কেন্দ্রসমূহ।