News update
  • Exports up over 6% to $13.1bn in Q1 of current fiscal     |     
  • Declaration on Sea Level Rise Draws Mixed Global Response     |     
  • PM inaugurates Tk 1,542 cr Muhuri-Kohua flood control project in Feni     |     
  • Who gets to shape AI? UN debate centres on power, trust and inclusion     |     
  • PM Tarique Rahman likely to visit Japan later this month     |     

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে ইরান: পেজেশকিয়ান

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-10-01, 9:36pm

iraaner_presiddentt_maasud_pejeshkiyaan-ebbb23cc64adf4578fec22618fd8093c1790868962.jpg




চলমান সংঘাতের মধ্যেও ওয়াশিংটনের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, ইতোপূর্বে আলোচনার চলাকালেই যুক্তরাষ্ট্র তিনবার ইরানকে লক্ষ্য করে সামরিক হামলা চালালেও তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসতে দ্বিধা করেনি এবং ভবিষ্যতেও তা এড়িয়ে যাবে না। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ইরানের রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থান তুলে ধরে এক ব্যবসায়ী সম্মেলনে এসব কথা বলেন পেজেশকিয়ান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে।

ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে আয়োজিত ওই সভায় পেজেশকিয়ান বলেন, মার্কিন নিষেধাজ্ঞা ও যুদ্ধের কারণে দেশীয় ব্যবসা-বাণিজ্য এবং অর্থনীতিতে যেসব প্রতিবন্ধকতা দেখা দিয়েছে, তা নিরসনে তার সরকার আন্তরিকভাবে কাজ করছে।

পেজেশকিয়ান আরও উল্লেখ করেন, সংকট মোকাবিলায় ইরানের শীর্ষ নেতৃত্ব ও রাষ্ট্রীয় সংস্থাগুলোর মধ্যে বর্তমানে চমৎকার সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা রয়েছে।

সমুদ্রপথে যুক্তরাষ্ট্রের অবরুদ্ধকরণ ও বিধিনিষেধের বিষয়টি উল্লেখ করে পেজেশকিয়ান জানান, সামুদ্রিক রুট বিঘ্নিত হওয়া সত্ত্বেও ইরান থেমে নেই। আঞ্চলিক বাণিজ্য চাঙ্গা রাখতে পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, ইরাক, তুর্কমেনিস্তান ও আজারবাইজানের সঙ্গে স্থলপথে বিকল্প আমদানি-রপ্তানির সুযোগ ও বাণিজ্য পরিধি আরও সম্প্রসারণের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান।