News update
  • Six closed jute mills to reopen under pvt management in 6 months     |     
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     
  • Trump Extends Iran Ceasefire, Seeks Time for Talks     |     
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     

ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থনের ব্যাপারে আস্থাশীল বাইডেন

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-12-22, 11:51am




মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি আস্থাশীল যে পশ্চিমা জোট ইউক্রেনকে ঐক্যবদ্ধভাবে সহায়তা দিয়ে যাবে।

হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সাথে বৈঠকের পর বুধবার সাংবাদিকদের এ কথা বলেন বাইডেন।

তিনি আরো বলেন, জোট ধরে রাখার বিষয় নিয়ে আমি মোটেও চিন্তিত নই। ইউক্রেনের প্রতি সংহতি ও সমর্থনের বিষয়ে আমি খুব ভালো বোধ করছি।

উল্লেখ্য, রাশিয়া ইউক্রেনে হামলার পর প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র আসেন জেলেনস্কি। তিনি বাইডেনের সাথে বৈঠক ছাড়াও মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন। তথ্য সূত্র বাসস।