News update
  • Clean energy transition needs land; can it help restore it too?     |     
  • Ruhul Kabir Rizvi Named BNP Acting Secretary General     |     
  • Over 770 US Service Members Killed or Injured in Iran War     |     
  • Mirza Fakhrul Elected Bangladesh’s 23rd President     |     
  • Fakhrul Dreams of a Happy, Prosperous Bangladesh     |     

কোরিয়া সাগরে ব্যালেস্টিক মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2023-07-25, 1:36pm

image-232949-1690269186-7b48aa09fd88bb7ce97ea3edbdc75b611690270600.jpg




জাপানের কাছে সাগরে গিয়ে পড়েছে ওই মিসাইল দুইটি। আমেরিকাকে জবাব দিতেই উত্তর কোরিয়া এ কাজ করছে বলে জানা গেছে।

সম্প্রতি কোরিয়া পেননিসুলার কাছে আরো একটি মিসাইল ছোড়া যায় এমন একটি সাবমেরিন নিয়ে এসেছে আমেরিকা। তারই জবাবে, জাপানের খুব কাছে সমুদ্রে দুইটি ব্যালেস্টিক মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া এবং জাপান দুই দেশই এই খবরের সত্যতা স্বীকার করেছে।

প্রায় ৪০০ কিলোমিটার অতিক্রম করেছে দুইটি মিসাইল। জাপান এবং কোরিয়ার মাঝে জাপান সাগরে গিয়ে পড়েছে মিসাইল দুইটি। আমেরিকা এই ঘটনার নিন্দা জানিয়েছে।

গত বেশ কয়েকবছর ধরে উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে। মাঝে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কের উন্নতির চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা বেশিদিন কার্যকর হয়নি। উত্তর কোরিয়া একের পর এক মিসাইল পরীক্ষা করে যাওয়ার ফলে আমেরিকা গত সপ্তাহে কোরিয়া সাগরে একটি সাবমেরিন মোতায়েন করেছে। ওই সাবমেরিন থেকে পরমাণু অস্ত্র নিক্ষেপ করা যায়। তার উত্তরে ঠিক এভাবেই দুইটি ব্যালেস্টিক মিসাইল ছুড়ে প্রতিবাদ জানিয়েছিল উত্তর কোরিয়া। আবার সোমবার তা করা হলো।

বস্তুত, দক্ষিণ কোরিয়ার সঙ্গে এখনো যুদ্ধে লিপ্ত উত্তর কোরিয়া। কারণ দুই দেশের মধ্যে কখনোই কোনো শান্তি চুক্তি সই হয়নি। কিন্তু বাস্তবে যুদ্ধ বন্ধ করা গেছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকা কোরিয়া সাগরে একের পর এক সামরিক মহড়া করেছে। যা নতুন করে উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। উত্তর কোরিয়া এর তীব্র বিরোধিতা করেছে এবং একের পর এক মিসাইল নিক্ষেপ করেছে।

এবছর তথাকথিত যুদ্ধ জয়ের অনুষ্ঠান পালন করবে উত্তর কোরিয়া। তারা মনে করে ১৯৫৩ সালে দক্ষিণ কোরিয়াকে তারা যুদ্ধে হারিয়েছিল। অনুষ্ঠান উপলক্ষে উত্তর কোরিয়ায় যেতে পারেন চীনের প্রতিনিধি দল। যদি তা হয়, তা হলে কোরিয়া পেনিনসুলার রাজনীতি আরো জটিল হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। তথ্য সূত্র আরটিভি নিউজ।