News update
  • Ambassadors meet as West Bank tensions rise, Gaza plan stalls     |     
  • VAT Returns to Be Filed Every Tax Period Again     |     
  • No journalist to be victimised under Cyber Security law: Salahuddin     |     
  • Court Denies Bail to 27 Detained From Jasad Office     |     
  • Bangladesh Plans Major River, Canal Restoration Drive     |     

ইসরায়েলি হামলায় গাজায় এক পরিবারের ৭৬ জন নিহত

গ্রীণওয়াচ ডেক্স সংঘাত 2023-12-24, 9:29am

images-7-20d9962a07bdd3fed81f7712da102f7b1703388591.jpeg




ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বিমান হামলায় একটি যৌথ পরিবারের ৭৬ জন সদস্য নিহত হয়েছেন। শনিবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

আন্তর্জাতিক বার্তাসংস্থা এপির প্রতিবেদনে জানা যায়, শুক্রবার (২২ ডিসেম্বর) গাজা সিটিতে ভয়াবহ বিমান হামলায় মুগারাবি নামে ওই পরিবারের সদস্যরা নিহত হন। এই পরিবারের ১৬ জন প্রধান কর্তা হামলায় প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

এ হামলা এই যুদ্ধের অন্যতম রক্তক্ষয়ী হামলা ছিল বলে জানিয়েছেন গাজার সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল।

তিনি বলেন, নিহতদের মধ্যে রয়েছেন ইসাম আল-মুগারাবি নামে এক ব্যক্তি। তিনি জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থার সাবেক কর্মী ছিলেন। ইসরায়েলিদের হামলায় তার স্ত্রী ও পাঁচ সন্তান প্রাণ হারিয়েছেন।

এদিকে জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থার সাবেক কর্মী ইসাম আল-মুগারাবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থার প্রধান আচিম স্টেইনার। এক বিবৃতিতে তিনি বলেন, ইসাম ও তার পরিবারের মৃত্যু আমাদের গভীর শোকাহত করেছে। গাজায় জাতিসংঘ ও বেসামরিক মানুষ কোনো লক্ষ্য হতে পারে না। এই যুদ্ধ অবশ্যই বন্ধ হতে হবে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে বোমা হামলা শুরু করে দখলদার ইসরায়েলি সেনারা। তাদের হামলায় ছোট্ট এ উপত্যকায় এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।