News update
  • Dhaka ranks 6th globally in air pollution Thursday morning     |     
  • US, Iran hold indirect nuclear talks in New York: US media     |     
  • Sri Lanka's former first lady is arrested on corruption allegations     |     
  • Biman signs deal with Airbus to acquire 10 jets     |     
  • Bangladesh Inflation Rises to 8.34% in September     |     

রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সৈন্য নিহত : জেলেনস্কি

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2024-02-26, 11:48am

kjhfjeurieuw-e66eac93aff542e196941945a18a91071708926552.jpg




প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সাথে যুদ্ধে ৩১ হাজার  ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে। 

দুই বছরের যুদ্ধে সামরিক ক্ষয়ক্ষতি সম্পর্কে একটি বিরল সরকারী বিবৃতিতে এ কথা বলা হয়।

রবিবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেছেন,‘তিন লাখ বা দেড় লাখ নয়, কিংবা পুতিন এবং তার মিথ্যাবাদী চক্র যা বলুক না কেন এই যুদ্ধে ৩১ হাজার  ইউক্রেনীয় সৈন্য মারা গেছে। কিন্তু এই প্রতিটি মৃত্যু আমাদের জন্য একটি বিশাল ক্ষতি।’