News update
  • BD, EU to sign Partnership Coop Agreement (PCA) Monday     |     
  • Missed opportunities, institutional failures mark BD reforms     |     
  • Telcos Seek Priority Power, Fuel to Avert Outages     |     
  • IFRC, BDRCS 6-Month Lifesaving Response to Measles Cases     |     
  • First cruise ship crosses Strait of Hormuz since war began     |     

লন্ডনে ফিলিস্তিনপন্থী সমাবেশে হাজারো মানুষের ঢল

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2024-04-01, 8:15am

image-132505-1711883106-86d365979208c536fe36c216d660e44c1711937718.jpg




ফিলিস্তিনপন্থী হাজার হাজার মানুষ লন্ডনে বিক্ষোভ-সমাবেশ করেছে। গাজায় যুদ্ধবিরতি এবং যুদ্ধবিধ্বস্ত এ অঞ্চলের জন্য আরো সাহায্যের দাবিতে যুক্তরাজ্যের রাজধানীতে এটি ছিল সর্বশেষ বিক্ষোভ-সমাবেশ। খবর এএফপি’র।

ফিলিস্তিন সলিডারিটি ক্যাম্পেইন আয়োজিত এ বিক্ষোভ-সমাবেশ শহরের কেন্দ্রস্থলে রাসেল স্কোয়ারে শুরু হয় এবং পরে তারা মধ্য দুপুরের সমাবেশের জন্য  ট্রাফালগার স্কোয়ারে যায়।

এদিকে ইসরাইলকে সমর্থন জানিয়ে অল্প সংখ্যক বিক্ষোভকারী সেখানে পাল্টা বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় পুলিশ সদস্যরা দুই সমাবেশের মাঝখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের পৃথক করে রাখে।

৭ অক্টোবর ইসরাইলি ভূখ-ে হামাসের নজিরবিহীন হামলার জবাবে ইসরাইলি বাহিনী গাজায় ব্যাপক অভিযান শুরু করার পর থেকে লন্ডনে বারবার বড় আকারের ফিলিস্তিনপন্থী বিক্ষোভ করতে দেখা যায়।