News update
  • Board of Peace quietly met with UNRWA, ex-agency chief says     |     
  • Man arrested with cocktail ingredients, 9,000 masks in Keraniganj     |     
  • Anthrax detected in 3 of 11 people tested in Rangpur     |     
  • Woman killed, 4 of her family missing in Meghna boat capsize     |     
  • State can never be strong keeping citizens powerless: PM at UNGA     |     

ইরান-ইসরাইল সংঘাত লাইভ: কাতার ও ইসরাইলে নতুন করে দফায় দফায় বিস্ফোরণ

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-03-01, 3:46pm

werewrewrew-ceef7813407c2e5e6931c41916f4d5c41772358380.jpg

তেল আবিবের গুশ দান এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার পর ঘটনাস্থলে ইসরাইলি পুলিশ ও জরুরি সেবা কর্মীরা তৎপরতা চালাচ্ছেন। ছবি: নীর কেইদার (আনাদোলু)



ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে গতকালই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর নতুন করে রোববার (১ মার্চ) ইসরাইল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানে ২৪ ঘণ্টায় ১২০০ বোমা নিপেক্ষ!

ইরানে ২৪ ঘণ্টায় ১ হাজার ২০০টিরও বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইল। রোববার (১ মার্চ) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইসরাইলের বিমান বাহিনীর বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে গত ২৪ ঘণ্টায় তারা ইরানের ওপর ১ হাজার ২০০টির বেশি গোলাবারুদ (মিউনিশন) ব্যবহার করেছে।

ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত বেড়ে ১৪৮

ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ৯৫ জন আহত হয়েছেন।

রোববার (১ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।

শনিবার স্থানীয় সময় সকালের দিকে ইসরাইল ও যুক্তরাষ্ট্র এ হামলা চালায়। এরপর থেকেই নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। হামলার সময় ওই বিদ্যালয়ে ১৭০ জন শিক্ষার্থী ছিল।

ইসরাইলে আরও হামলা-আতঙ্কে সাইরেন বাজছে

আল জাজিরার প্রতিবেদন বলছে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতা চালু করা হয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমানে বিমান বাহিনী হুমকি নিরসনের জন্য প্রয়োজনীয় স্থানে লক্ষ্যবস্তু ধ্বংস ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘প্রতিরক্ষা সম্পূর্ণ সুরক্ষিত নয়, তাই হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ অব্যাহত রাখা আবশ্যক।’

হরমুজ প্রণালি বন্ধ করে দিলো ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দিচ্ছে না ইরান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতেই ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়।

কাতার ও ইসরাইলে নতুন করে দফায় দফায় বিস্ফোরণ

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কাতারের দোহায় রোববার (১ মার্চ) নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দোহার বাসিন্দারা বলেছেন, শহরে কমপক্ষে ১১টি বিস্ফোরণ ঘটেছে। এছাড়া এদিন ইসরাইলের বিভিন্ন স্থানে একাধিক বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বাজতে শোনা গেছে। নাগরিকদের আসন্ন হামলা নিয়ে সতর্ক করতে এ সংকেত বাজানো হয়।

আয়াতুল্লাহ আলি খামেনিকে যেভাবে হত্যা করা হয়

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, শনিবার ভোরে তেহরানে নিজ কার্যালয়ে আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্যবস্তু করা হয়। এদিন তার বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছিল সংবাদমাধ্যম বিবিসি। স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, খামেনির প্রাসাদটি ধসে পড়েছে। এটির চারপাশ কালো হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, শনিবার ভোরে খামেনিকে তার কার্যালয়েই হত্যা করা হয়েছে। ওই সময় তিনি ‘তার ওপর অর্পিত দায়িত্ব পালনরত ছিলেন।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় একইসঙ্গে নিহত হয়েছেন খামেনির মেয়ে, জামাতা ও নাতিও। সংবাদমাধ্যম ফার্স সংবাদ সংস্থার বরাতে আল জাজিরার প্রতিবেদনে তাদের মৃত্যুর এ তথ্য জানানো হয়। খামেনিকে হত্যার ঘটনায় ইতোমধ্যে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।