News update
  • 1,000 runners join ‘Beautiful BD Run Season-2’ at Hathirjheel     |     
  • Revenue Collection Faces Tk98,000 Crore Shortfall     |     
  • Nuclear Risks Test Global Pact at UN Talks Next Week     |     
  • Iran Rejects Direct US Talks as Envoys Head to Islamabad     |     
  • Pricing pollution: Does it work?     |     

ওটিটিতে দেখা মিলবে যে বলিউড তারকাদের

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2022-12-23, 9:51am




বর্তমানে জনপ্রিয় বিনোদন মাধ্যম ওটিটি প্ল্যাটফর্ম। সবধরনের সিনেমাই ব্যাপক দর্শকজনপ্রিয়তা পাচ্ছে এই মাধ্যমে। নতুন বছরে ওটিটিতে দেখা মিলবে বেশকিছু জনপ্রিয় তারকাদের। ২০২৩ সালে ওটিটিতে প্রথমবার দেখা যাবে কারিনা কাপুর ও ক্যাটরিনা কাইফকে। সরাসরি মুক্তি পাবে তাদের দুটি সিনেমা।

এছাড়া রশ্মিকা মান্দানা, ইয়ামি গৌতম, সিদ্ধার্থ মালহোত্রা, বিজয় মালহোত্রা, আলি ফজল থেকে শুরু করে বিশাল ভারদ্বাজ এবং আলি আব্বাস জাফরের মতো পরিচালকদের দেখাও পাওয়া যাবে ওটিটিতে।


কারিনা-ক্যাটরিনাসহ আরও তিনটি সিনেমা মুক্তি পাবে নেটফ্লিক্সে। আসুন ছবিগুলো এক ঝলক দেখে নেওয়া যাক।

দ্য ডিভোলিউশন অব সাসপেক্ট এক্স : জাপানি উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করা হবে। মূলত একজন সিঙ্গেল মায়ের গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে এটি। এতে অভিনয় করবেন কারিনা কাপুর খান, বিজয় বর্মা এবং জয়দীপ আহলাওয়াত।

চলতি বছর ওটিটির জন্য একটি ‘সুপার সোলজার’ নামক একটি ছবি নির্মাণ করছেন পরিচালক আলি আব্বাস জাফর। এটি একটি সায়েন্স ফিকশন সিনেমা। এতে অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ। ছবিটি মুক্তি পাবে ২০২৩ সালে।


মিশন মজনু: আগামী ১৯ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে শান্তনু বাগচী পরিচালিত এই ছবিটি ‘মিশন মজনু’। ইতোমধ্যে এটার টিজার এসে গেছে। ছবিটি একজন ভারতীয় আন্ডারকভার এজেন্টের গল্পকে তুলে ধরা হবে। যিনি ১৯৭০ দশকে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে ব্যাপক আঘাত হেনেছিলেন। এর মূল ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও রশ্মিকা মান্দানা।

ইন্টেলিজেন্স: দীর্ঘদিন পর এস্কেপ টু নো উপন্যাসের অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন পরিচালক বিশাল ভারদ্বাজ। ছবিটি একজন গোয়েন্দা ও দেশদ্রোহীকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন টাবু, আলি ফজল, ভামিকা গাব্বি, অ্যালেক্স ও'নিল এবং আশিস বিদ্যার্থী।


এছাড়া একটি ক্রাইম থ্রিলার সিনেমা মুক্তি পাবে। যার মূল ভূমিকায় অভিনয় করেছেন ইয়ামি গৌতম ও ভিকি কৌশলের ভাই সানি কৌশল। এটি একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং তার ব্যবসায়িক অংশীদারের পরিকল্পনাকে দেখানো হবে। যেখানে, তারা হীরা চুরি করার প্ল্যান করে, এতে বিপদে পড়েন বিমানযাত্রীরা। তথ্য সূত্র আরটিভি নিউজ।