News update
  • Bangladesh wants to “reset” ties with India: Humaiun Kobir     |     
  • Married at 13, pregnant and starving: Child brides of Yemen     |     
  • Old global order must change as power shifts to emerging economies     |     
  • Two-day ‘Nazrul Dance Festival 2026’ underway at BSA     |     
  • MPO-listed teachers’ eligibility for local polls rests with EC: Shahe Alam     |     

দিল্লিতে বাংলাদেশ-ভারত চলচ্চিত্র উৎসব শুরু

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2023-02-05, 8:42am

image-77582-1675521611-c9ee240b1452088dc12eb1cf857482581675564953.jpg




চলচ্চিত্রের মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার একটি বার্ষিক অনুষ্ঠান- ‘বাংলাদেশ-ভারত চলচ্চিত্র উৎসব’ ভারতের রাজধানীতে শুরু হয়েছে। কোভিড -১৯ মহামারীর কারণে কয়েক বছর বিরতির পরে,  এই উৎসবটি শুরু হয়েছে। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের একজন মুখপাত্র একথা জানান।

দিল্লির শ্রী ফোর্ট মিলনায়তনে চতুর্থবারের মতো এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। হাইকমিশনের মিনিস্টার প্রেস শাবান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র ‘হাওয়া’ প্রদর্শিত হবে ৫ ফেব্রুয়ারি এবং এর পরে, নন্দিত ভারতীয় পরিচালক গৌতম ঘোষের দুটি ফিচার ফিল্ম প্রদর্শিত হবে। তথ্য সূত্র বাসস।