News update
  • Dhaka ranks 6th among world’s most polluted cities     |     
  • Journalism Plays Critical Role in Disaster Response: UN     |     
  • Iran Launches Fresh Ballistic Missile Attack On UAE     |     
  • Only tourist police box on Kuakata beach about to disappear into sea     |     
  • High Court Rejects Plea to Suspend Presidential Poll     |     

শিগগিরই আসছে ধোনির প্রথম সিনেমা

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2023-07-26, 6:57pm

resize-350x230x0x0-image-233130-1690374873-1a9a82bd37ebd9eeb74e844ea2b2d2191690376255.jpg




শিগগিরই আসছে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির প্রথম সিনেমা। ক্রিকেট না ছাড়লেও সিনে দুনিয়ায় সত্যি পা রেখেছেন তিনি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে।

সম্প্রতি ধোনি এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন এই ক্রিকেট তারকা। যেখানে প্রযোজকের দায়িত্ব পালন করছেন তার স্ত্রী সাক্ষী সিং রাওয়াত।

জানা গেছে, আগামী ২৮ জুলাই মুক্তি পেতে যাচ্ছে ধোনি এন্টারটেইনমেন্টের প্রথম সিনেমা ‘এলজিএম’ অর্থাৎ ‘লেটস গেট ম্যারিড’। তেলেগু ভাষায় নির্মিত এই সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন হরিশ কল্যাণ ও ইভানা।

যদিও বিষয়টি নিয়ে এতদিন সংবাদমাধ্যমে মুখ খোলেননি ধোনি ও সাক্ষী। সিনেমা নির্মাণ শেষ করেই বিষয়টি খোলাসা করলেন তারা।

এ ছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন- নাদিয়া, যোগী বাবু, মির্চি বিজয় প্রমুখ। হরিশ কল্যাণ-ইভানা অভিনীত ‘এলজিএম’ সিনেমাটি নির্মাণ করেছেন রমেশ থামিলমানি। তথ্য সূত্র আরটিভি নিউজ।