News update
  • India’s young return to streets as anger against EC and Modi grows     |     
  • Dhaka’s air quality 4th worst in the world this morning     |     
  • Delhi on High Alert Ahead of CJP Protest With 20,000 Personnel     |     
  • 7.7-Magnitude Earthquake Strikes Panama, Damages Buildings     |     
  • Global food prices rise amid weather strain, trade disruptions     |     

‘তাদের তো আসলেই আমার কথা শোনার মতো যোগ্যতা-ই নেই’

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2024-04-12, 10:28pm

iuhiuuiiuu-b8c6df50b1a760194bb6980e101163171712939350.jpg




ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। আগের মত তেমন ভাবে সিনেমা না করলেও এই নায়িকা ব্যস্ত হয়ে পড়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শোরুম উদ্বোধনে। সেসবের প্রচারণায়। তবে বিষয়টি ভালো চোখে দেখেন না অনেকেই। তারা একে ফিতা কাটা বলে ব্যঙ্গ করেন। এবার মুখ খুললেন অপু। ট্রলকারীদের অযোগ্য আখ্যা দিলেন। তিনি মনে করেন মূলত ভাইরাল হতেই তাকে নিয়ে অনেকে কথা বলেন। সম্প্রতি দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন অপু।

সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে কেন অপুকে ‘ফিতা কাটা নায়িকা’ বলা হয়? জবাবে অপু বলেন, যাদেরকে এই বিষয়ে আমি জবাব দেব তাদের তো আসলেই আমার কথা শোনার মতো যোগ্যতা-ই নেই। তারপরও বলছি- একজন অভিনেতা-অভিনেত্রীর কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেওয়া। একজন অপু বিশ্বাসের ক্যারিয়ারের খুব অল্প দিনের নয়। অনেক পথ পেরিয়ে আমি এখানে এসেছি। আমি এ অঙ্গনে এসেই যে নায়িকা হয়ে গেছি- তা কিন্তু নয়। অনেক উত্থান-পতন পেরিয়ে আমি কিন্তু নায়িকা হয়েছি। আমাকে নিয়ে যারা এ ধরনের মন্তব্য করছে, আমি বলবো- তারা না বুঝেই এসব করছে। শুধু আমি নয়, এটা অনেকেই করে। এটা (ফিতা কাটা) তো কাজ। এটা না করার কিছু নেই।

অপু বিসশ্বাস আরও বলেন, আমাকে এসব অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয় প্রচারণার জন্য। আমি গেলে তাদের প্রচারণাটা বেশি হয়। ফলে মানুষের চোখে পড়ে। অন্যরা তো এমন কাজের সুযোগ পান না। অন্যদের নিলে তো এমন প্রচারণা হয় না। তাদেরকে তো কেউ চায় না। ফলে এসব মানুষ আমাকে নিয়ে এমন নেগেটিভ মন্তব্য করে। শুধু তা-ই নয়, আমাকে নিয়ে কথা বলে অনেকেই ভাইরাল হতে চায়। যাহোক এসব কথায় আমি কান দিতে চাই না। এসব কথা নিয়ে ভাবার সময় আমার নেই। আমি আমার কাজ দিয়ে এগিয়ে যেতে চাই।

প্রসঙ্গত, গেল বছর ঈদে অপু বিশ্বাসের সিনেমা মুক্তি পেলেও এবার তার কোনো ছবি নেই। এ নায়িকার সবশেষ ছবি মুক্তি পায় গেল ফেব্রুয়ারিতে। ‘ট্র্যাপ’ও ‘ছায়াবৃক্ষ’নামের ছবি দুটিতে দেখা গিয়েছিল তাকে। সূত্র আরটিভি নিউজ।