News update
  • Bidisha Siddique Arrested in Fraud Case     |     
  • As wars spread, the global food system unravels     |     
  • Holy Eid-e-Miladunnabi Wednesday     |     
  • EU sees Bangladesh as partner of growing strategic importance: Miller     |     
  • Journalism’s main task is to question power: Swapon     |     

নতুন সিনেমায় চমক দেখাবেন বুবলী

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2026-01-07, 10:55pm

rferfrwerwerw-aa969d72e3e7ec6bcd2ca4ac5c77f6361767804940.jpg

জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। ছবি: সংগৃহীত



নির্মাতা রায়হান রাফীর সিনেমায় যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। শুরু হয়েছে রাফীর নতুন সিনেমা ‘প্রেশার কুকার’-এর শুটিং। নারী কেন্দ্রিক গল্পের শুটিংয়ে বুবলীর অংশ নেয়ার কথা জানা গেছে।

ছবিটি নিয়ে বুবলী দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে। এই জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে।’

এই সিনেমার মাধ্যমে প্রায় তিন বছর পর আবারও রাফীর পরিচালনায় কাজ করছেন বুবলী।

এর আগে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘৭ নাম্বার ফ্লোর’-এ একসঙ্গে কাজ করেছিলেন তারা। গুঞ্জন রয়েছে, পুরোপুরি নারীকেন্দ্রিক গল্প হলেও ছবিতে একটি শক্তিশালী পুরুষ চরিত্র থাকছে।

সেই চরিত্রে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরীকে দেখা যেতে পারে বলে শোনা গেলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রযোজনা টিম।

বুবলীর পাশাপাশি এই সিনেমায় আরও অভিনয় করছেন নাজিফা তুষি ও মারিয়া শান্ত।

জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘প্রেশার কুকার’।