News update
  • Solar Irrigation Cuts Diesel Use for Bangladesh Farmers     |     
  • Trump claims Iran won’t close Hormuz strait again     |     
  • Trump says Israel ‘prohibited’ from bombing Lebanon     |     
  • Iran, US say Strait of Hormuz is fully open to commercial vessels     |     
  • WHO, UNICEF Urge Bangladesh to Keep E-Cigarette Ban     |     

সব রানির রাজার প্রয়োজন হয় না: অপু বিশ্বাস

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-04-10, 2:08pm

grewerwerqweq-ed17cb3b506f9a7ecda95463f1fdc0d41775808486.jpg

চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত



লাল শাড়ি পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। নতুন লুকের একগুচ্ছ ছবিতে ভক্তদের নজর কেড়েছেন অভিনেত্রী।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ৭টি নতুন ছবি প্রকাশ করেন অপু। ছবিতে লাল শাড়িতে বউয়ের সাজে ধরা দিয়েছেন তিনি। ক্যাপশনে অপু লিখেছেন, সব রানির রাজার প্রয়োজন হয় না। কখনও কখনও শুধু তার রাজ্য, একটি স্বপ্ন আর সামান্য জাঁকজমকই যথেষ্ট।

নতুন ছবির সাথে সাথে নায়িকার এ ক্যাপশনও প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের।


 

এক ভক্ত লেখেন, ‘একমাত্র ঢালিউড মহারানি অপু বিশ্বাস যার জীবন সংগ্রাম সকল নারীর উদাহরণ। এগিয়ে যাও তুমি তোমার নিজস্ব আলোয়।’ আরেকজন লেখেন, ‘আমাদের বগুড়ার সুন্দরী অপু বিশ্বাস আপু অসাধারণ লাগছে।’ 

বর্তমানে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস। তার নতুন দুটি সিনেমা হলো ‘সিক্রেট’ ও ‘দুর্বার’। ‘সিক্রেট’ সিনেমায় তরুণ নায়ক আদর আজাদ এবং ‘দুর্বার’ সিনেমায় অভিনেতা সজলের বিপরীতে দেখা যাবে এ লাস্যময়ী চিত্রনায়িকাকে।