News update
  • 45th anniversary Ziaur Rahman's death Saturday     |     
  • India’s Muslims denied public spaces for Eid prayers     |     
  • China steps up efforts to protect rare golden monkeys at world heritage site     |     
  • Russia urges US, Iran to avoid return to war amid nuclear tensions     |     
  • President, PM offer Eid prayers at National Eidgah     |     

ঢাকায় গাইতে আসছেন অনুপম রায়

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-05-29, 10:44am

reteryrtyuru-da904cf17ccd60f630fa54a7c69b98991780029882.jpg




দুই বছর পর আবারও ঢাকার মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী অনুপম রায়। নিজের চেনা সুর আর শ্রোতাদের হৃদয়ছোঁয়া গান নিয়ে আগামী ২৬ জুন তিনি পারফর্ম করবেন রাজধানীতে।

পশ্চিমবঙ্গের এই জনপ্রিয় শিল্পী বাংলাদেশেও সমানভাবে প্রিয়। তাঁর লেখা, সুর করা ও গাওয়া গান এক যুগেরও বেশি সময় ধরে দুই বাংলার শ্রোতাদের আবেগে জায়গা করে নিয়েছে। এর আগে একাধিকবার তিনি বাংলাদেশে এসে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন শহরের কনসার্টে গান শুনিয়েছেন।

অনুপম রায় সব সময়ই বলেছেন, বাংলাদেশের শ্রোতাদের ভালোবাসা ও গানের প্রতি তাদের অনুভূতি তাঁকে বারবার এই দেশে টেনে আনে। দুই বছরের বিরতির পর আবারও সেই পরিচিত মঞ্চে ফেরার খবরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস ও অপেক্ষা।

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস চজানিয়েছে, আগামী ২৬ জুন ঢাকায় একটি কনসার্টে গান পরিবেশন করবেন অনুপম রায়। তাঁর সঙ্গে থাকবে দ্য অনুপম রায় ব্যান্ড। তবে কনসার্টের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। বৃষ্টির সম্ভাবনা বিবেচনায় ইনডোর ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জুনের প্রথম সপ্তাহ থেকেই টিকিট বিক্রি শুরু হবে।