News update
  • COP31 Nears Close as ‘Weak’, ‘Compromised’ Draft Draws Fierce Backlash     |     
  • Bangladesh Begins Plan to Modernise Armed Forces: PM     |     
  • Govt Committed to Making Bangladesh a Dignified Nation: PM     |     
  • Rights Groups Urge Sanctions on Myanmar After ICJ Ruling     |     
  • PM Pays Tribute at Shikha Anirban on Armed Forces Day     |     

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-11-19, 9:20am

img_20261119_092043-b259e69698a2ba3866842b4b1895b08d1795058457.jpg




রাজধানীর তুরাগ এলাকা থেকে বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্টের করতোয়া ভবন থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির উত্তরা বিভাগের এক পুলিশ পরিদর্শক বিষয়টি নিশ্চিত করে জানান, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্টের করতোয়া ভবন থেকে ডিবি পুলিশের উত্তরা জোনাল টিমের সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

আটকের বিষয়ে ডিবির উত্তরা জোনাল টিমের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবীর জানান, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

একটি সূত্রের দাবি, জ্যোতিকা জ্যোতি ‘আলো আসবেই’ নামের একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন। ওই গ্রুপে নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে পোস্ট ও আলোচনা করা হয়। তবে তাকে আটকের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে ডিবির পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

উল্লেখ্য, জ্যোতিকা জ্যোতি ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন। ২০০৫ সালে ‘আয়না’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। এরপর ‘নন্দিত নরকে’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলী’ ও ‘অনিল বাগচীর একদিন’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি।

এ ছাড়া তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘গ্রাস’, ‘মায়া: দ্য লস্ট মাদার’, ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ এবং ‘লাল মোরগের ঝুঁটি’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্রেকআপ’।