News update
  • Govt Earns Public Trust in First Six Months: Mahdi Amin     |     
  • Myanmar Recognises 309,000 Rohingyas as Former Rakhine Residents     |     
  • Bangladesh Unaware of Hasina’s Status in India: Chief Prosecutor     |     
  • Rooppur to Supply 300MW to National Grid in September     |     
  • Iran Announces $30,000 Reward for Capturing US Troops     |     

কণ্ঠশিল্পী আকবরের দুটি কিডনিই নষ্ট, কাটতে হবে ডান পা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2022-09-17, 6:17pm




ইত্যাদি খ্যাত কণ্ঠশিল্পী আকবর গুরুতর অসুস্থ। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে, কেটে ফেলতে হবে ডান পা।

ফেসবুক স্ট্যাটাসে আকবরের মেয়ে অথৈ জানান, ‘আব্বুর অবস্থা খুবই খারাপ। দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। আর কিডনির অবস্থা খারাপ হওয়ায় শরীরে পানি জমেছিল। পানি জমার কারণে আব্বুর ডান পা নষ্ট হয়ে গেছে।’

কিডনি জটিলতায় গত বুধবার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আকবর।

আকবরের স্ত্রী জানান, ‘চিকিৎসকরা বলেছেন, আকবরের ডান পা কেটে ফেলতে হবে। এখন না কাটলে সংক্রমণ ছড়াবে শরীরের অন্য অংশেও।’

ডায়াবেটিক ও কিডনি জটিলতাসহ দীর্ঘদিন ধরে নানান অসুখে ভুগছিলেন আকবর। চিকিৎসার জন্য এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন।

প্রসঙ্গত, ২০০৩ সালে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ গানটি গেয়ে রাতারাতি খ্যাতি অর্জন করেন আকবর। তথ্য সূত্র আরটিভি নিউজ।