News update
  • Kuakata's 'Mini Switzerland', 'Lal Kakrar Char' captivating tourists     |     
  • Democratization of economy Govt’s core objective: Amir Khasru     |     
  • OIC Condemns Terrorist Attack in Bannu District of Pakistan     |     
  • Pakistan, India, both celebrate victory a year after war     |     
  • Iran sends response to US peace proposal via Pakistan     |     

কেঁদে ক্ষমা চাইলেন লেডি গাগা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2022-09-19, 8:03pm




মার্কিন গায়িকা লেডি গাগা। সংগীতের ভুবনে যার গান হৃদয় কেড়ে নেয় কোটি ভক্তের। তার সৌন্দর্যে মুগ্ধ কত তরুণ। তবে কাঁদতে কাঁদতে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন এই বিখ্যাত সংগীতশিল্পী।

সম্প্রতি খারাপ আবহাওয়ার কারণে মিয়ামিতে বিশ্ব ভ্রমণের চূড়ান্ত অনুষ্ঠানটি অল্পতেই শেষ করতে বাধ্য হয়েছে এই তারকা। তাই ভক্তদের প্রতি ভালোবাসা জানাতে গিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট করেছেন তিনি।

শনিবার (১৭ সেপ্টেম্বর) হঠাৎ ঝড় শুরু হওয়ায় মিয়ামি সফরের শেষ রাত কনসার্টে না গেয়েই চলে আসেন তিনি। মূলত নিরাপত্তার কারণে কনসার্টটি অল্পতেই বাতিল করতে হয়েছিল।

ভিডিওটিতে দেখা যায় কেঁদে কেঁদে বলেন, হ্যালো সবাই, ক্রোমাটিকা বলে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমরা সত্যিই মিয়ামিতে আজ রাতে শোটি শেষ করার চেষ্টা করেছি। কিন্তু পারিনি। কারণ, বৃষ্টি থামার পরেও বজ্রপাত হয়েছিল যা আমাদের খুব কাছাকাছি আঘাত করছিল।

অন্য একটি ইনস্টাগ্রাম পোস্টে গাগা লিখেছেন, এটি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সফর ছিল এবং আমি এই মুহূর্তকে চিরদিন মনে রাখব। তথ্য সূত্র আরটিভি নিউজ।