News update
  • COP31 Nears Close as ‘Weak’, ‘Compromised’ Draft Draws Fierce Backlash     |     
  • Bangladesh Begins Plan to Modernise Armed Forces: PM     |     
  • Govt Committed to Making Bangladesh a Dignified Nation: PM     |     
  • Rights Groups Urge Sanctions on Myanmar After ICJ Ruling     |     
  • PM Pays Tribute at Shikha Anirban on Armed Forces Day     |     

গয়াতে মায়ের পিণ্ডিদান করতে যাব : অপু বিশ্বাস

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2022-09-25, 5:21pm




বছর দুয়েক আগে (১৭ সেপ্টেম্বর, ২০২০) মাকে হারিয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। মায়ের আত্মার শান্তি কামনায় খুব শিগগিরই ভারতের বিহার রাজ্যের গয়াতে পিণ্ডিদান করতে যাবেন নায়িকা।

অপু বিশ্বাস বলেন, ‘আপনারা জানেন, আমার মা নেই। হিন্দুরীতি অনুযায়ী, আমি এবং আমার ভাই মায়ের আত্মার শান্তির জন্য গয়াতে তার পিণ্ডিদান করতে যাবো। সেই সুবাদে এবারের পূজা আমার ইন্ডিয়াতেই দেখা হবে। সবাই আমার মা-বাবা, কাকার আত্মার শান্তির জন্য প্রার্থনা করবেন।’

ঢালিউড কুইন আগেই জানিয়েছেন, আমার সারাজীবনের সেরা প্রাপ্তি মা। তুমি (মা) যেখানে থাকো, অনেক ভালো থেকো।

প্রসঙ্গত, প্রযোজক হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন অপু বিশ্বাস। গত শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় ‘লাল শাড়ি’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাবা উপেন্দ্র নাথ বিশ্বাস ও মা শেফালী বিশ্বাসকে শ্রদ্ধা জানিয়ে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন নায়িকা। তথ্য সূত্র আরটিভি নিউজ।