News update
  • November 7 Declared a Public Holiday Every Year     |     
  • LPG Shortage, Overcharging Hit Consumers Across Dhaka     |     
  • Energy, investment, Rohingya issue to top Bangladesh-Indonesia talks      |     
  • Japan Remains Bangladesh’s Trusted Development Partner: Envoy     |     
  • Dhaka ranks world’s second most polluted city this morning      |     

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে মাহি

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2022-10-27, 4:10pm




বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী সংস্কৃতিকর্মী, রাজনৈতিক সংগঠক, সমাজসেবক ও শিল্পী হিসেবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।

গত বুধবার (২৬ অক্টোবর) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ফালগুনী হামিদ ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে আজ (২৭ অক্টোবর) মাহির জন্মদিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে তার স্বামী রাকিবের সারপ্রাইজের কমতি ছিল না। জন্মদিন উপলক্ষে স্ত্রীকে একটি বিশেষ উপহার দিয়েছেন তিনি। সেটি হলো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। জন্মদিনের প্রথম প্রহরের আয়োজন ফেসবুক লাইভের মাধ্যমে অনুরাগীদের দেখার সুযোগ করে দেন মাহি।

প্রসঙ্গত, ২০১২ সালে সিনেমায় পথচলা শুরু করে এখন পর্যন্ত বহু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন মাহি। তার অভিনীত ‘দবির সাহেবের সংসার’, ‘পোড়ামন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘ভালোবাসা আজকাল’, ‘তবুও ভালোবাসি’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা দ্য লিডার’, ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’, ‘কৃষ্ণপক্ষ’, ‘জান্নাত’সহ একাধিক সিনেমা দর্শকপ্রিয়তা পেয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।