News update
  • Very Strong El Niño Could Fuel Floods, Droughts Into 2027: WMO     |     
  • Increased hilsa arrival brings down its prices in Chandpur     |     
  • Nepal Glacier Collapse Offers Climate Warning for Bangladesh     |     
  • Dhaka air quality remains ‘unhealthy for sensitive groups’ Thurssday     |     
  • Non-performing loans surpass Tk 6 lakh crore     |     

স্বামীসহ ওমরাহ করতে গেলেন পূর্ণিমা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2022-11-26, 3:23pm




ওমরাহ করতে সৌদি আরবে গেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা।

তার সঙ্গে আছেন স্বামী আশফাকুর রহমান রবিন ও মেয়ে আরশিয়া উমাইজা। বর্তমানে তারা মদিনায় আছেন। সেখান থেকে মক্কায় গিয়ে ওমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

এর আগে, গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সৌদি আরবের উদ্দেশে পরিবারসহ ঢাকা ছেড়েছেন পূর্ণিমা।

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ওমরাহ করতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন। তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, মদিনায় বোরকা-হিজাব পরে স্বামীর হাত ধরে হাসিমুখে দাঁড়িয়ে আছেন পূর্ণিমা।

এ ছাড়াও নায়িকার আরেকটি সেলফিতে স্বামী-কন্যাসহ একসঙ্গে দেখা গেছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।