News update
  • Mirza Fakhrul takes oath as 23rd President     |     
  • New President visits Zia, Khaleda’s graves before Bangabhaban oath     |     
  • Five new faces set to take oath as cabinet members     |     
  • Rising Prices of Essentials Put Low, Middle-Income Families Under Strain     |     
  • Mirza Fakhrul to Take Oath as Bangladesh President Today     |     

এবার সুখবর দিলেন পরীমণি

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-01-03, 3:38pm

resize-350x230x0x0-image-205745-1672732208-ad567dc64e80b126203c3306316d08a01672738729.jpg




ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি দাম্পত্য জীবনে কঠিন সময় পার করছেন। যাকে ভালোবেসে ঘর বেঁধেছিলেন, সেই রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ তুলে বিচ্ছেদের ঘোষণা দেন নায়িকা। গত বছরের শেষ দিনে বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন পরীমণি। এরপর নতুন বছরের প্রথম প্রহরেই রক্তমাখা বিছানার ছবি দিয়ে সংবাদ সম্মেলন করার কথা জানান। পরবর্তীতে আরেকটি স্ট্যাটাসে রাজের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন তিনি।

পরীর ভাষ্য, আমাদের (রাজ-পরী) এই সম্পর্ক এতদিন আমার এফোর্টে টিকে ছিল। কিন্তু বারবার গায়ে হাত তোলার পর্যায়ে পৌঁছালে কোনো সম্পর্কই আর সম্পর্ক থাকে না। স্রেফ বিষ্ঠা হয়ে যায়। একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে রাজ্য বড় হতে পারে না। তাই আমি রাজ্য এবং রাজের মঙ্গলের জন্যই আলাদা হয়ে গেলাম।

সংসার ভাঙার এই দুঃসময়ে শুভাকাঙ্ক্ষীদের সুখবর দিলেন পরীমণি। ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি মুক্তির কথা জানালেন পরী। সোমবার তার ফেসবুকে গানটির একটি পোস্টার শেয়ার করে সেখানে লেখেন— ‘আসছে।’

জানা গেছে, সিয়াম-পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে মঙ্গলবার।

গানটির কথা লিখেছেন প্রয়াত পুলিশ সুপার ও গীতিকার দেওয়ান লালন আহমেদ এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল। তথ্য সূত্র আরটিভি নিউজ।