News update
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     

পূর্ণিমাকে হারিকেন জ্বালিয়ে খুঁজেছি : শাবনূর

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-03-04, 4:53pm




সপরিবারে অস্ট্রেলিয়ায় ঘুরতে গেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। ভ্রমণের শুরুর দিন থেকেই শাবনূরের সঙ্গে দেখা করার ইচ্ছা ছিলো তার। এদিকে পূর্ণিমার অস্ট্রেলিয়া যাওয়ার খবর শুনে শাবনূরও তাকে হারিকেন জ্বালিয়ে খুঁজছিলেন। অতঃপর দুই নায়িকা দেখা করেন, আড্ডায় মেতে ওঠেন। ফেসবুক লাইভে এসে নেটিজেনদেরও নিজেদের আড্ডায় শামিল করেন তারা।

শাবনূর জানান, ‘পূর্ণিমার অস্ট্রেলিয়া আসার খবর শুনে আমি খুব খুশি হয়েছি। এরপর আমি ওকে হারিকেন জ্বালিয়ে খুঁজেছি।’

তিনি যোগ করেন,‘আমাদের সম্পর্কে মানুষের বাজে ধারণা আছে। সবাই মনে করে, আমাদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক।’

তার কথার সূত্র ধরে পূর্ণিমা বলেন, ‘আসলে আমাদের মধ্যে ফুলে-ফুলে সম্পর্ক। শাবনূর আপু আমার খুব পছন্দের একজন অভিনেত্রী। আমরা তাকে (শাবনূর) দেখেই ইন্ডাস্ট্রিতে এসেছি। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা। তিনি আমাদের অভিনয়ের ইনস্টিটিউট। আমরা এখনও অভিনয় করতে গেলে সবার আগে শাবনূর আপুর কথা মনে পড়ে।’

প্রসঙ্গত, শাবনূর ও পূর্ণিমাকে একসঙ্গে ‘নিশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘বলো না ভালোবাসি’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’ সিনেমায় দেখা গেছে। আবারও একসঙ্গে সিনেমা করার ইচ্ছা প্রকাশ করেছেন তারা। তথ্য সূত্র আরটিভি নিউজ।