News update
  • Kuakata's natural beauty destroyed by intense sea erosion     |     
  • 461 stranded tourists evacuated from Sajek Valley     |     
  • 30,000 marooned as Khowai embankment breaches in Habiganj     |     
  • Floods Leave Southern Chattogram Under Water     |     
  • Karmasangsthan Bank Aims to Create 900,000 Jobs     |     

কটাক্ষের শিকার অপরাজিতা আঢ্য

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-03-25, 4:48pm

resize-350x230x0x0-image-217206-1679735165-2886881fb13b49866991013ee2ece9351679741317.jpg




কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বর্তমানে ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও দেখা যাচ্ছে তাকে। দুই পর্দাতেই তুমুল দর্শক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন অপরাজিতা।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে কয়েকটি ছবি এবং একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, সমুদ্রের গর্জনও যেন সংগীতের মতো। আর এতেই তোপের মুখে পড়েন অপরাজিতা।

ওই ভিডিওতে দেখা যায়, সমুদ্রবিলাসে গেছেন এই অভিনেত্রী। অভিনেত্রীর পরনে রয়েছে একটি সাদা শার্ট এবং গেরুয়া রঙের একটি শর্ট প্যান্ট। সেখানে পায়ে করে সৈকতের বালি ওড়াতে দেখা যায় তাকে।

আবার পরমুহূর্তেই ভিডিওতে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যেতে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। বেড়াতে যাওয়ার মুহূর্তগুলো ভিডিও বানিয়ে সেটা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি নিজেই। মুহূর্তেই অপরাজিতার সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। যা দেখে নেটপাড়ার একাংশ অভিনেত্রীকে নিয়ে তীব্র সমালোচনা শুরু করেছেন।

একজন লিখেছেন, পাগল হয়ে গেছেন, হট প্যান্ট পরার জন্য চেহারাটাও হট বনাতে হয়! অনেকেই আবার বিশ্রী লাগছে বলেও নাক সিঁটকাচ্ছেন। কেউ বলেন, আপনাকে মোটেও মানাচ্ছে না। তবে অনেকে কটাক্ষ করলেও, এদের মধ্যেও অনেকে রয়েছেন প্রতিবাদ করার জন্য। এই ধরনের বডি শেমিংয়ের বিরুদ্ধে রীতিমতো আওয়াজ তুলেছেন তারা। তথ্য সূত্র আরটিভি নিউজ।