News update
  • US shifts $52m military aid from Europe, Mideast to Americas     |     
  • 22-day nationwide hilsa fishing ban starts Oct 8     |     
  • Saudi Arabia Accuses Houthis of Targeting Makkah     |     
  • Eight Nations Hold Secret US-Backed Military Talks on Iran War     |     
  • Protecting democracy now our biggest responsibility: President     |     

ওমরাহ করতে গিয়ে কটাক্ষের মুখে হিনা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-03-26, 4:06pm

resize-350x230x0x0-image-217304-1679817899-f81636ff3caa731f10304fb28b64d7d71679825176.jpg




ভারতের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ হিনা খান। টিভি সিরিয়াল এবং বিগবসের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। বর্তমানে বলিউডেও কাজ করেছেন এই অভিনেত্রী।

পবিত্র রমজান মাসে সম্প্রতি নিজের পরিবারকে সঙ্গে গিয়ে প্রথমবার ওমরাহ করতে মদিনায় গিয়েছেন হিনা।

আর সেখানে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় স্থানের বিভিন্ন মুহূর্তের ছবি এবং ভিডিও পোস্ট করে কটাক্ষের মুখে পড়েছেন ‘হ্যাক্‌ড’ খ্যাত এই অভিনেত্রী।

ইতোমধ্যেই অভিনেত্রীর কমেন্টবক্সে মন্তব্যের ঝড় উঠেছে নেটিজেনদের। একজন লিখেছেন, এই জন্য ওমরাহ করতে গিয়েছেন, লজ্জা হওয়া উচিত আপনার। অনেকেই আবার মন্তব্য করেন, ‘এটা কি বিজনেস ট্রিপ? যার জন্য গিয়েছেন সেই পুণ্য মিলবে তো! তথ্য সূত্র আরটিভি নিউজ।