News update
  • Exports up over 6% to $13.1bn in Q1 of current fiscal     |     
  • Declaration on Sea Level Rise Draws Mixed Global Response     |     
  • PM inaugurates Tk 1,542 cr Muhuri-Kohua flood control project in Feni     |     
  • Who gets to shape AI? UN debate centres on power, trust and inclusion     |     
  • PM Tarique Rahman likely to visit Japan later this month     |     

সালমান মুক্তাদিরকে পরীমণির শুভেচ্ছা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-05-02, 4:50pm

image-221811-1683017059-bc84472e68bce32a4fc39daaf7d7c2ca1683024614.jpg




দিশা ইসলামের সঙ্গে ঘর বেঁধেছেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। বিয়ের খবরটি নিজেই জানিয়েছেন তিনি।

সালমান-দিশার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই নেটিজেনরা শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দিচ্ছেন। চিত্রনায়িকা পরীমণিও নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

ফেসবুকে নবদম্পতির ছবি পোস্ট করে পরী লিখেছেন, ‘অভিনন্দন সালমান।’

প্রসঙ্গত, সালমান মুক্তাদিরের ব্যক্তিজীবন নিয়ে বরাবরই বেশ চর্চা হয়। বিশেষ করে তার প্রেমের বিষয়টি সমালোচিত। এখন পর্যন্ত বহু নারীর সঙ্গে তার নাম জড়িয়েছে। অবশেষে বিয়েতে থিতু হলেন তিনি। তথ্য সূত্র আরটিভি নিউজ।