News update
  • Passing-Out Parade Held for New Sailors at BNS Sher-e-Bangla, Kalapara     |     
  • UAE PM Invites Tarique Rahman to World Governments Summit     |     
  • No Antalya Pact, but Some Signs of Progress Emerge from COP31     |     
  • Ex-SB Chief Monirul's Wife, Two Brothers-in-Law Detained     |     
  • Panchagarh Records Season's Lowest Temperature at 11°C     |     

অবশেষে প্রেম নিবেদন করলেন রাশমিকা

গ্রীণওয়াচ ডেক্স সেলিব্রিটি 2023-12-20, 4:39pm




দক্ষিণী ইন্ডাস্ট্রিটির জনপ্রিয় দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। সিনেমা পাড়ায় এই জুটির প্রেম যেন ‘ওপেন সিক্রেট’। তাদের সম্পর্ক নিয়ে নানান জল্পনায় আলোচনা-সমালোচনা করেন নেটিজেনরা।

তাদের ধারণা, চুপিসারে একে অপরের প্রেমে মজেছেন বিজয়-রাশমিকা। যদিও দুই বরাবরই সম্পর্কে থাকার বিষয়টি অস্বীকার করেছেন তারা। অবশেষে আর রাখঢাক না রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেম নিবেদন করলেন রাশমিকা।

তবে প্রেম নিবেদনটি আসলে বিজয়কে করেছেন নাকি অন্যকাউকে সে বিষয়ে স্পষ্ট কিছু উল্লেখ করেননি এই অভিনেত্রী।

নিজের ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন রাশমিকা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আমি শুধু এতটুকু বলব, আমার জীবনে আসার জন্য ধন্যবাদ।’এই পোস্টে কারো নাম উল্লেখ করেননি রাশমিকা। তবে রাশমিকার ইশারা কার দিকে, সেটা বুঝতে আর বাকি নেই ভক্তদের।

প্রসঙ্গত, ‘ডিয়ার কমরেড’র সেটে একে অপরের প্রেমে পড়েন বিজয়-রাশমিকা। পরস্পরের পরিবার এবং বন্ধুদের সঙ্গেও একাধিক বার দেখা গিয়েছে বিজয় এবং রাশমিকাকে। সূত্র : আনন্দবাজার