News update
  • BYD Expands Future of New Energy Mobility with Triple-Model Launch in BD     |     
  • High reliance on VAT, AIT fuel inflation, denting investment     |     
  • DMP steps up Eid-ul-Azha security, vows crackdown on crime     |     
  • JUCSU blockade Dhaka-Aricha highway, protest non-arrest of rape suspect     |     
  • ‘Songs of Fired Earth’ Inaugurated at Alliance Francaise     |     

ফারুকী এখন বিপদমুক্ত

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-01-24, 5:17pm

fdfhdfh-f910cef39fb83d03287faa1cf1c34e7a1706095038.jpg




হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এখন বিপদমুক্ত বলে জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে ফেসবুক স্ট্যাটাস দিয়ে তিনি বিষয়টি জানান।

স্ট্যাটাসে নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, ‘প্রতিটা মানুষের জীবনে মেঘ আসে, আবার মেঘ চলেও যাই, শুধু একটু ধৈর্য্য ধরতে হয়। আপনাদের দোয়ায় মোস্তফা সরয়ার ফারুকী এখন বিপদমুক্ত, আল‌‌‌হাদুলিল্লাহ। কিছুদিন বিশ্রামের প্রয়োজন। তারপর আবারও সে কাজে ফিরবে ইনশাআল্লাহ। অনেকেই আমাকে ফোন এবং মেসেজ করেছেন। তাদের ফোন, মেসেজের জবাব দিতে পারিনি। সেজন্য অনেক দুঃখিত। সবাইকে অনেক ধন্যবাদ এত দোয়া আর ভালোবাসার জন্য।’

এর আগে, গত সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এরপর তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে এনজিওগ্রাম করে চিকিৎসক ফারুকীর স্ট্রোকের কথা জানান।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি’। নির্মাণের পাশাপাশি প্রথমবারের মতো সেটিতে অভিনয়ও করেন এই খ্যাতিমান নির্মাতা।

প্রসঙ্গত, নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন। তাদের সংসারে ইলহাম নুসরাত ফারুকী নামে এক সন্তান রয়েছে।